× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

শরীয়তপুর প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ৩, ২০২৬, ০৮:৪০ এএম

যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র-কার্তুজসহ আটক ১ 

শরীয়তপুর প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ৩, ২০২৬, ০৮:৪০ এএম

উদ্ধারকৃত মালামাল ও আটক ব্যক্তি। ছবি : রূপালী বাংলাদেশ

উদ্ধারকৃত মালামাল ও আটক ব্যক্তি। ছবি : রূপালী বাংলাদেশ

শরীয়তপুরের ভেদরগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে এয়ারগান, কার্তুজ, দেশি অস্ত্রসহ ফুয়াদ সরকার নামে একজনকে আটক করেছে যৌথ বাহিনী।

শুক্রবার (২ জানুয়ারি ) বিকেলে উপজেলার রামভদ্রপুর ইউনিয়নের কার্তিকপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

এ সময় তার বাড়ি থেকে একটি এয়ারগান, দুটি কার্তুজ, চাকু, ডিজিটাল ডিভাইস, ড্রোন ক্যামেরা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত ফুয়াদ সরকার (৫৫) শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার চর হোগলা এলাকার মৃত ফয়েজুল্লাহ সরকারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আটক ফুয়াদ সরকার দীর্ঘদিন ধরে কার্তিকপুর এলাকায় মাদক ব্যবসা, নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, খাসজমি দখলসহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। এ ছাড়া এলাকায় অবৈধ অস্ত্র প্রদর্শন ও প্রভাব বিস্তার করতেন তিনি ।

শুক্রবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী, পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যৌথভাবে অভিযান চালান। এ সময় অন্য সদস্যরা পালিয়ে গেলেও ফুয়াদ সরকারকে আটক করে যৌথ বাহিনী। পরে আটক ফুয়াদ সরকারকে ভেদরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।

এ বিষয়ে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) তানভীর হাসান বলেন, যৌথ বাহিনীর অভিযানে ফুয়াদ নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

রূপালী বাংলাদেশ

Link copied!