× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ৩, ২০২৬, ১০:১২ এএম

নির্বাচনি হলফনামায় যে তথ্য দিলেন মাসুদ সাঈদী

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ৩, ২০২৬, ১০:১২ এএম

মাসুদ সাঈদী। ছবি : সংগৃহীত

মাসুদ সাঈদী। ছবি : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-১ (সদর, নাজিরপুর ও ইন্দুরকানী) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন মাসুদ সাঈদী। প্রয়াত জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে মাসুদ সাঈদী এবারই প্রথম সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন।

রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দেওয়া নির্বাচনি হলফনামায় মাসুদ সাঈদী নিজেকে পেশায় ব্যবসায়ী হিসেবে উল্লেখ করেছেন। সেখানে তিনি জানান, তার বার্ষিক আয় ১০ লাখ ৮ হাজার ৬৮৭ টাকা।

হলফনামার তথ্য অনুযায়ী, মাসুদ সাঈদীর স্ত্রীর মোট সম্পদের পরিমাণ ৩৬ লাখ ২৭ হাজার ৯৯৭ টাকা। তার ওপর নির্ভরশীলদের বছরে আয় দেখানো হয়েছে ৮ লাখ ৮৮ হাজার ৫০৯ টাকা।

মামলার তথ্য অংশে উল্লেখ করা হয়েছে, মাসুদ সাঈদীর নামে পিরোজপুর এবং ঢাকার রামপুরা ও শাহবাগ থানায় মোট তিনটি মামলা রয়েছে। তবে এসব মামলায় তিনি খালাস ও অব্যাহতি পেয়েছেন।

সম্পদ বিবরণীতে দেখা যায়, তার হাতে নগদ রয়েছে ২৬ হাজার ৮২৩ টাকা। ইসলামী ব্যাংক ও ইস্টার্ন ব্যাংকের তিনটি হিসাবে তার জমা আছে মোট ২৩ লাখ ৮৯ হাজার ৪২১ টাকা। এ ছাড়া ৪০ হাজার টাকার ইলেকট্রনিক সামগ্রী ও ৩০ হাজার টাকার আসবাবপত্রের মালিক তিনি। তার নামে ৬২ লাখ টাকা মূল্যের একটি গাড়িও রয়েছে। স্বর্ণালংকার হিসেবে তার কাছে ১০ ভরি এবং তার স্ত্রীর কাছে ২০ ভরি স্বর্ণ থাকার তথ্য দেওয়া হয়েছে।

হলফনামায় আরও উল্লেখ করা হয়, বিদেশি রেমিট্যান্স থেকে তার আয় বা সঞ্চয় রয়েছে ৩৮ লাখ ৫৯ হাজার ১৩৩ টাকা। পাশাপাশি মাসকাট ফুড অ্যান্ড বেভারেজ এলএলসিতে তার ৫ শতাংশ অনারারি শেয়ার রয়েছে।

দায়-দেনা অংশে মাসুদ সাঈদী জানিয়েছেন, ব্যাংক ও অন্যান্য খাতে তার ব্যক্তিগত ঋণের পরিমাণ ২০ লাখ টাকা। এ ছাড়া ইসলামী ব্যাংক পিএলসি, মৌচাক শাখায় তার নামে ৩৬ লাখ ৩ হাজার টাকার একটি ঋণ রয়েছে।

আয়করসংক্রান্ত তথ্যে তিনি উল্লেখ করেছেন, সর্বশেষ অর্থবছরে তিনি ৬ হাজার ৮০৬ টাকা আয়কর পরিশোধ করেছেন।

Link copied!