× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ৩, ২০২৬, ০৫:১৫ পিএম

গাজীপুরে ১৯ প্রার্থীর মনোনয়ন বাতিল

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ৩, ২০২৬, ০৫:১৫ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুরের পাঁচটি‘‘ আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে। পাঁচটি আসনে মোট ৫৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। যাচাই-বাছাই শেষে ১৯ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আলম হোসেন।

শনিবার (৩ জানুয়ারি) সকাল ১০টা থেকে বিকেল পৌনে ৪টা পর্যন্ত রিটার্নিং কর্মকর্তার কার্যালয় ভাওয়াল সম্মেলন কক্ষে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম সম্পন্ন করা হয়।

গাজীপুর-১: এই আসনে মোট ৮ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। যাচাই-বাছাই শেষে দুজনের মনোনয়নপত্র বাতিল করা হয়। তারা হলেন—আতিকুল ইসলাম (গণফ্রন্ট) ও শফিকুল ইসলাম বাবুল (জাতীয় পার্টি)।

গাজীপুর-২: এ আসনে মোট ১৮ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। যাচাই-বাছাই শেষে ৮ জনের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়। তারা হলেন—আতিকুল ইসলাম (গণফ্রন্ট), শরিফুল ইসলাম (স্বতন্ত্র), মাহফুজুর রহমান (জাতীয় পার্টি), খন্দকার রুহুল আমিন (খেলাফত মজলিস), জিৎ বড়ুয়া (স্বতন্ত্র), তাপসী তন্ময় চৌধুরী (স্বতন্ত্র), মোহাম্মদ ইসরাফিল (জাতীয় পার্টি) এবং সালাউদ্দিন সরকার (স্বতন্ত্র)।

গাজীপুর-৩: এই আসনে মোট ১০ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। যাচাই-বাছাই শেষে ৩ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়। তারা হলেন— গোলাম সাব্বির (স্বতন্ত্র), ইজাদুর রহমান মিলন (স্বতন্ত্র) ও হাফেজ মাওলানা মুফতি শামীম আহমেদ (ইসলামী ঐক্য জোট)।

গাজীপুর-৪: এই আসনে মোট ৯ জন প্রার্থীর মধ্যে ৪ জনের প্রার্থিতা বাতিল করা হয়। তারা হলেন— মো. আবুল হাশেম (স্বতন্ত্র), মো. কাজিম উদ্দিন (ইসলামী আন্দোলন বাংলাদেশ), মো. জাকির হোসেন (আমজনতার দল) ও মো. সফিউল্লাহ (স্বতন্ত্র)।

গাজীপুর-৫: এই আসনে মোট ৯ জন প্রার্থীর মধ্যে ২ জনের প্রার্থিতা বাতিল করা হয়। তারা হলেন—
রুহুল আমিন (বাংলাদেশ খেলাফত মজলিশ) ও মো. সফিউদ্দিন সরকার (জাতীয় পার্টি)।

Link copied!