× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

যশোর প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ৩, ২০২৬, ০৬:১৯ পিএম

যশোরের দুটি আসনে ৬ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

যশোর প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ৩, ২০২৬, ০৬:১৯ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৫ ও যশোর-৬ আসনে ৬ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) যাচাই-বাছাই শেষে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান তাদের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন।

জানা গেছে, যশোর-৫ (মণিরামপুর) আসনে মোট ৮ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। এর মধ্যে ৪ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

শতকরা একভাগ ভোটারের সমর্থনপত্র না থাকায় স্বতন্ত্র প্রার্থী কামরুজ্জামান, এবিএম গোলাম মোস্তফা ও নজরুল ইসলামের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়েছে। এছাড়া ফরম পূরণ অসম্পূর্ণ এবং সাক্ষীর স্বাক্ষর না থাকায় জাতীয় পার্টির এম.এ. হালিমের প্রার্থিতা বাতিল করা হয়েছে।

এই আসনে বৈধ প্রার্থীরা হলেন- স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন, জামায়াতের গাজী এনামুল হক, বিএনপি সমর্থিত জোটের রশীদ আহমাদ (ধানের শীষের প্রার্থী) ও ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের জয়নাল আবেদীন।

যশোর-৬ (কেশবপুর) আসনে ৫ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। এর মধ্যে দুইজনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তারা হলেন- ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের শহিদুল ইসলাম ও জিএম হাসান।

শহিদুল ইসলাম মার্কেন্টাইল ব্যাংকের তথ্য অনুযায়ী ঋণখেলাপি হওয়ায় তার মনোনয়ন বাতিল করা হয়েছে। অপর প্রার্থী জিএম হাসানের ফরমের ২০ ও ২১ নম্বর অংশ ফাঁকা থাকায় এবং অঙ্গীকারনামায় স্বাক্ষর ও জাতীয় পার্টির দলীয় মনোনয়ন না থাকায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

এই আসনে বৈধ প্রার্থীরা হলেন- বিএনপি মনোনীত আবুল হোসেন আজাদ, জামায়াতের মো. মুক্তার আলী ও এবি পার্টির মাহমুদ হাসান।

জেলা রিটার্নিং অফিসার মোহাম্মদ আশেক হাসান জানান, ‘যশোরের ৬টি আসনের সবগুলিতে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষ হয়েছে।’

এর আগে গত বৃহস্পতি ও শুক্রবার যশোর-১ (শার্শা), যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা), যশোর-৩ (সদর) ও যশোর-৪ (বাঘারপাড়া-অভয়নগর ও সদরের একটি ইউনিয়ন) আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন হয়। এর মধ্যে যশোর-১ ও যশোর-২ আসনে ৭ জন এবং যশোর-৩ ও যশোর-৪ আসনে ৫ জনের প্রার্থিতা বাতিল করা হয়েছিল।

Link copied!