× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ৩, ২০২৬, ০৮:৩১ পিএম

দীর্ঘ দ্বন্দ্ব ভুলে এক কাতারে বিএনপির সরওয়ার-বাহার

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ৩, ২০২৬, ০৮:৩১ পিএম

এক কাতারে বিএনপির সরওয়ার-বাহার। ছবি- রূপালী বাংলাদেশ

এক কাতারে বিএনপির সরওয়ার-বাহার। ছবি- রূপালী বাংলাদেশ

দীর্ঘদিনের রাজনৈতিক দূরত্ব ও অভ্যন্তরীণ মতভেদ ঘুচিয়ে এক কাতারে দাঁড়িয়েছেন ফটিকছড়ি সংসদীয় আসনে বিএনপির মনোনীত প্রার্থী সরওয়ার আলমগীর এবং উপজেলা বিএনপির আহ্বায়ক কর্নেল (অব.) আজিমউল্লাহ বাহার। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শীর্ষ এই দুই নেতার ঐক্যবদ্ধ অবস্থান চট্টগ্রাম ফটিকছড়ি বিএনপির রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করেছে।

শনিবার (৩ জানুয়ারি) বিকেলে ফটিকছড়ি ও নাজিরহাট পৌরসভা বিএনপি এবং অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত এক দোয়া মাহফিলে এই দুই নেতাকে একসঙ্গে দেখা যায়। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় উপজেলা বিএনপি কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বিএনপির প্রার্থী সরওয়ার আলমগীর বলেন, ‘আমি সব ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় নিয়ে এখানে এসেছি। উপজেলা বিএনপির আহ্বায়ক কর্নেল আজিমউল্লাহ বাহারের নেতৃত্বে আমাদের নেতাকর্মীরা সুসংগঠিত। আমি বিশ্বাস করি, আমাদের সম্মিলিত প্রচেষ্টায় ফটিকছড়িতে ধানের শীষের বিজয় নিশ্চিত হবে।’

সভাপতির বক্তব্যে উপজেলা বিএনপির আহ্বায়ক কর্নেল (অব.) আজিমউল্লাহ বাহার বলেন, ‘অতীতের সব ভুল-ভ্রান্তি ভুলে আমরা এখন একই লক্ষ্যে অবিচল। একসময় আমাদের মধ্যে দলীয় মনোনয়ন নিয়ে প্রতিদ্বন্দ্বিতা থাকলেও দল এখন সরওয়ার আলমগীরকে বেছে নিয়েছে। আমরা সেই সিদ্ধান্ত সাদরে গ্রহণ করেছি। এখন আমাদের মধ্যে কোনো বিভেদ নেই; লক্ষ্য একটাই—ফটিকছড়িতে দলের বিজয়।’

মিলাদ মাহফিলে উপজেলা বিএনপির সদস্য জহির আজম চৌধুরী, বিএনপি নেতা সরওয়ার হোসেন, নুরুল ইসলাম তালুকদার, অ্যাডভোকেট আবছার উদ্দিন হেলাল, হোসাইন আহমদ মিয়াজী, শহীদুল আজমসহ স্থানীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তৃণমূলের নেতাকর্মীরা জানান, শীর্ষ নেতাদের এই মিলন ও কোলাকুলির মধ্য দিয়ে ফটিকছড়ি বিএনপিতে দীর্ঘদিনের অস্বস্তিকর পরিস্থিতির অবসান ঘটেছে।

Link copied!