× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

জামালপুর প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ৪, ২০২৬, ০৯:৫৯ এএম

চোখ উপড়ানো অবস্থায় চা বিক্রেতার মরদেহ উদ্ধার

জামালপুর প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ৪, ২০২৬, ০৯:৫৯ এএম

জামালপুর সদর থানা। ছবি : সংগৃহীত

জামালপুর সদর থানা। ছবি : সংগৃহীত

জামালপুরে নিখোঁজের দুই দিন পর আব্দুল জলিল (৪৫) নামের এক চা বিক্রেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় তার চোখ উপড়ানো অবস্থায় ছিল।

শনিবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় সদর উপজেলার কাষ্টশিঙ্গা এলাকার পরিত্যক্ত একটি ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আব্দুল জলিল ওই গ্রামের তৈয়ব আলীর ছেলে। তিনি গ্রামের একটি দোকানে চা বিক্রি করতেন।

পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাতে বাড়ি থেকে বের হন আব্দুল জলিল। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। তাকে খোঁজাখুঁজি করেও কোথাও পাওয়া যায়নি।

শনিবার বিকেলে স্থানীয় শিশুরা খেলতে গিয়ে নিহতের বাড়ির পাশে একটি পরিত্যক্ত ঘরের মেঝেতে মরদেহ পড়ে থাকতে দেখেন এবং চিৎকার করেন। তখন স্থানীয়রা ঘটনাস্থল থেকে পুলিশকে খবর দেন। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

জামালপুর সদর থানার ওসি মিজানুর রহমান জানান, নিহতের চোখ উপড়ানো অবস্থায় ছিল এবং কপালে চামড়া ছেঁড়া অবস্থায় পাওয়া গেছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান।

রূপালী বাংলাদেশ

Link copied!