× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ৬, ২০২৬, ০৮:৩০ পিএম

চট্টগ্রাম বিমানবন্দরে দর্শনার্থী ও ভিআইপি প্রটোকল প্রবেশে কড়াকড়ি

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ৬, ২০২৬, ০৮:৩০ পিএম

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর। ছবি- সংগৃহীত

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর। ছবি- সংগৃহীত

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা জোরদার করতে টার্মিনাল ড্রাইভওয়েতে দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। একই সঙ্গে রাষ্ট্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের (ভিআইপি) প্রটোকলে আগত ব্যক্তি ও কর্মকর্তাদের প্রবেশও সীমিত করা হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) বিমানবন্দরের নিরাপত্তা কমিটির মাসিক সমন্বয় সভায় আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে এ নিষেধাজ্ঞা অনুমোদন করা হয়।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, প্রথম শ্রেণির গুরুত্বপূর্ণ স্থাপনা (কেপিআই) হিসেবে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা নিশ্চিত করতে যাত্রী ও যাত্রীবাহী যানবাহন ছাড়া অন্য কোনো দর্শনার্থীর টার্মিনাল ড্রাইভওয়েতে প্রবেশ সম্পূর্ণভাবে বন্ধ রাখা হয়েছে। এ অবস্থায় বিমানবন্দরে আসা যাত্রীবাহী গাড়িগুলোকে সরাসরি প্রধান পার্কিং এলাকা অথবা কার্গো পার্কিং এলাকায় গিয়ে যাত্রী ওঠা-নামা করার নির্দেশ দেওয়া হয়েছে।

এ ছাড়া কেবল যাত্রী নামিয়ে দেওয়ার উদ্দেশ্যে প্রধান পার্কিং এলাকায় প্রবেশ করা যানবাহনের কাছ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কোনো ধরনের পার্কিং ফি আদায় করা হবে না।

বিমানবন্দরের জনসংযোগ শাখার প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বলেন, ভিআইপি লাউঞ্জ ব্যবহারের ক্ষেত্রেও নতুন বিধিনিষেধ কার্যকর করা হয়েছে। রাষ্ট্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ এবং তাদের পরিবারের সদস্যরা যাত্রী হিসেবে আগমন বা বহির্গমনকালে প্রয়োজনীয় প্রটোকল সম্পন্ন করতে সর্বোচ্চ একজন অনুমোদিত ব্যক্তি নির্ধারিত প্রটোকল পাস প্রদর্শন সাপেক্ষে ভেতরে প্রবেশ করতে পারবেন।

রূপালী বাংলাদেশ

Link copied!