× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মান্দা (নওগাঁ) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ৭, ২০২৬, ০৯:১২ পিএম

ধানের শীষে ভোট চাওয়ায় বিএনপি প্রার্থী ডা. টিপুকে শোকজ

মান্দা (নওগাঁ) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ৭, ২০২৬, ০৯:১২ পিএম

বিএনপি প্রার্থী ডা. ইকরামুল বারী টিপু।

বিএনপি প্রার্থী ডা. ইকরামুল বারী টিপু।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৪ আসনে বিএনপি প্রার্থী ডা. ইকরামুল বারী টিপুকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।

বুধবার (৭ জানুয়ারি) এ আসনের নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান নওগাঁর সিভিল জজ আদালতের (আত্রাই) বিচারক মো. শিমুল সরকার এ নোটিশ দেন।

নির্বাচনে প্রার্থী হিসেবে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে তার বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না সে বিষয়ে আগামী ১৪ জানুয়ারি নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির কার্যালয়ে হাজির হয়ে লিখিতভাবে ব্যাখ্যা জানাতে বলা হয়েছে।

নোটিশে উল্লেখ করা হয়, ইকরামুল বারী নওগাঁ-৪ আসনে বিএনপির প্রার্থী। নির্বাচনি অনুসন্ধান কমিটির কাছে আসা একটি ভিডিওতে দেখা যায়, মঙ্গলবার নির্বাচনি এলাকার কয়াপাড়া-কামারকুড়ি উচ্চবিদ্যালয় মাঠে দোয়া মাহফিল ও শোক সভা ব্যানারে আয়োজিত অনুষ্ঠানে ইকরামুল বারী ধানের শীষের পক্ষে ভোট চান।

এ ছাড়া অপর একটি ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে বিভিন্ন এলাকায় তার গণসংযোগের ভিডিও দেখা যায়। নির্বাচনে প্রার্থী হিসেবে তার এসব কার্যকলাপ সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালার লঙ্ঘন বলে প্রতীয়মান হয়।

নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের দায়ে ইকরামুল বারীর কাছ থেকে লিখিত জবাব চেয়ে নোটিশে উল্লেখ করা হয়, ‘নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের দায়ে আপনার (ইকরামুল বারী) বিরুদ্ধে নির্বাচন কমিশনে কেন প্রতিবেদন করা হবে না কিংবা অপরাধ আমলে নিয়ে কেন বিচারকার্য সম্পন্ন করা হবে না সে বিষয়ে আগামী ১৪ জানুয়ারি বেলা ১১টা ৩০ মিনিটে নওগাঁর সিভিল জজ আদালতের বিচারক মো. শিমুল সরকারের কার্যালয়ে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের জন্য নির্দেশ দেওয়া হলো।’

এ বিষয়ে বিএনপির প্রার্থী ডা. ইকরামুল বারী বলেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তার রুহের মাগফিরাত কামনায় উপজেলার কয়াপাড়া-কামারকুড়ি উচ্চবিদ্যালয়ে দোয়া ও শোক সভার আয়োজন করা হয়েছিল। সেই সভায় আমি উপস্থিত ছিলাম। বক্তব্য দিতে গিয়ে অনিচ্ছাকৃতভাবে ধানের শীষের পক্ষে ভোট চেয়ে ফেলেছি।’

তিনি আরও বলেন, ‘আমার ফেসবুকে যেসব ভিডিও আদালতের দৃষ্টিগোচর হয়েছে, সেগুলো তপশিল ঘোষণার আগের। আদালত ব্যাখ্যা চেয়েছেন, আমি হাজির হয়ে আমার ব্যাখ্যা দেব।’

Link copied!