× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

শরীয়তপুর প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ৮, ২০২৬, ০৮:১৮ এএম

থানায় সালিশ করতে এসে আটক আ.লীগ নেতা

শরীয়তপুর প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ৮, ২০২৬, ০৮:১৮ এএম

আটক মো. আক্কাস ছৈয়াল। ছবি : রূপালী বাংলাদেশ

আটক মো. আক্কাস ছৈয়াল। ছবি : রূপালী বাংলাদেশ

শরীয়তপুরের নড়িয়া থানায় সালিশ করতে এসে মো. আক্কাস ছৈয়াল (৪৮) নামে এক আওয়ামী লীগ নেতাকে আটক করেছে পুলিশ।

আটক মো. আক্কাস ছৈয়াল আওয়ামী লীগের সহযোগী সংগঠন শ্রমিক লীগের উপজেলা কমিটির সাধারণ সম্পাদক। তিনি উপজেলার বিঝারী ইউনিয়নের কাপাসপাড়া গ্রামের বাসিন্দা।

জানা যায়, বুধবার (৭ জানুয়ারি) দুপুর ১২টার দিকে স্থানীয় একটি বিরোধ নিষ্পত্তির উদ্দেশে সালিশ বৈঠকে অংশ নিতে নড়িয়া থানায় উপস্থিত হন মো. আক্কাস ছৈয়াল। এ সময় তাকে আটক করা হয়।পুলিশ জানিয়েছে, কৌশলে তাকে থানায় ডেকে আনা হয়েছিল।

এ বিষয়ে নড়িয়া থানার ওসি মো. বাহার মিয়া বলেন, অপারেশন ‘ডেভিল হান্ট’-এর অংশ হিসেবে বিশৃঙ্খলা সৃষ্টিকারী কার্যক্রমে জড়িত নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে গতকাল বুধবার শ্রমিক লীগের উপজেলা সাধারণ সম্পাদক মো. আক্কাস ছৈয়ালকে কৌশলে থানায় ডেকে আনা হয়। পরে নাশকতায় জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে আটক করা হয়।

পরে তাকে আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

রূপালী বাংলাদেশ

Link copied!