× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ৮, ২০২৬, ১০:৫০ এএম

এক ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন, আরেকটিকে ৫ লাখ জরিমানা

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ৮, ২০২৬, ১০:৫০ এএম

ইটভাটার কিলন ও চিমনি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। ছবি : রূপালী বাংলাদেশ

ইটভাটার কিলন ও চিমনি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। ছবি : রূপালী বাংলাদেশ

সিরাজগঞ্জের রায়গঞ্জে অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। অভিযানে একটি ইটভাটার কিলন ও চিমনি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় এবং অপর একটি ইটভাটাকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়।

বুধবার (৭ জানুয়ারি) দুপুরে রায়গঞ্জ উপজেলার ভূঁইয়াগাঁতী এলাকায় অবস্থিত মেসার্স এস অ্যান্ড বি ব্রিকস নামক একটি অবৈধ ইটভাটায় এ অভিযান চালানো হয়। অভিযানকালে ইটভাটাটির কিলন ও চিমনি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। একই সঙ্গে কাঁচা ইট ধ্বংস করে ভাটাটি সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয়। এ ছাড়া দত্তকুশা তন্ময় ইটভাটাকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়।

মোবাইল কোর্টে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তর, রাজশাহী বিভাগীয় কার্যালয়, বগুড়ার পরিচালক (উপসচিব) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নীলুফা ইয়াসমিন। প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের পরিদর্শক মো. শাহিন আলম। অভিযানে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক তুহিন আলম উপস্থিত ছিলেন।

আইনশৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশের একটি চৌকস দল এবং র‌্যাব-১২, সিরাজগঞ্জ সার্বিক সহযোগিতা প্রদান করে। পাশাপাশি সংশ্লিষ্ট উপজেলার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরাও অভিযানে অংশ নেন।

পরিবেশ অধিদপ্তর, সিরাজগঞ্জ জেলা কার্যালয় সূত্র জানায়, পরিবেশ সুরক্ষা নিশ্চিত করা এবং জনস্বাস্থ্য রক্ষার স্বার্থে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

Link copied!