× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ৯, ২০২৬, ০৯:৪০ এএম

দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত ৩

মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ৯, ২০২৬, ০৯:৪০ এএম

ট্রাকের ধাক্কায় স্লিপার বাস দুমড়েমুচড়ে যায়। ছবি : রূপালী বাংলাদেশ

ট্রাকের ধাক্কায় স্লিপার বাস দুমড়েমুচড়ে যায়। ছবি : রূপালী বাংলাদেশ

চট্টগ্রামের মিরসরাইয়ে মধ্যরাতে দাঁড়িয়ে থাকা কাঠবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সেন্টমার্টিন ট্রাভেলস স্লিপার নামে একটি বাসে ধাক্কা দেয়৷ এতে বাসটি দুমড়েমুচড়ে যায়। এ সময় মার্চেন্ট নেভির এক সদস্যসহ তিনজন নিহত ও ১০ জন আহত হন। 

শুক্রবার (৯ ডিসেম্বর) রাত ২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে বারইয়ারহাট পৌরসভার ধুমঘাট ফরেস্ট অফিস এলাকায় এ দুর্ঘটনা ঘটে৷

আহতদের মধ্যে তিনজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। 

নিহত মার্চেন্ট নেভি সদস্যের নাম নাফিজ আহমেদ অয়ন, তার বাড়ি মিরসরাই উপজেলার মসজিদিয়া গ্রামে।  তিনি ১০ দিনের ছুটি শেষে মাদারীপুর কর্মস্থলে ফিরছিলেন। বাকি হতাহতদের পরিচয় এখনো পাওয়া যায়নি।

উদ্ধারকাজে নিয়োজিত বারইয়ারহাট ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা জয়নাল আবেদীন তিতাস বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে উদ্ধার কার্যক্রম চালায়। এ সময় তিনজনের মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক বোরহান উদ্দিন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। ফায়ার সার্ভিসের সহযোগিতায় উদ্ধার কার্যক্রম পরিচালনা করা হয়। নিহত ও আহতদের নাম পরিচয় শনাক্তে কাজ চলছে। বাস ও ট্রাকটি উদ্ধার করা হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!