× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ১০, ২০২৬, ০২:৪১ পিএম

ঝালকাঠিতে আচরণবিধি লঙ্ঘনে দুই প্রার্থীকে শোকজ

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ১০, ২০২৬, ০২:৪১ পিএম

নেয়ামুল করিম ও সিরাজুল ইসলাম সিরাজী। ছবি : সংগৃহীত

নেয়ামুল করিম ও সিরাজুল ইসলাম সিরাজী। ছবি : সংগৃহীত

নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ঝালকাঠি-২ (ঝালকাঠি সদর-নলছিটি) আসনের দুই প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচন কমিশনের দায়িত্বপ্রাপ্ত বিচারিক কর্তৃপক্ষ। 

শোকজপ্রাপ্তরা হলেন : জামায়াতে ইসলামীর প্রার্থী এস এম নেয়ামুল করিম এবং ইসলামী আন্দোলনের প্রার্থী মোহাম্মদ সিরাজুল ইসলাম সিরাজী।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সন্ধ্যায় ঝালকাঠি-২ আসনের নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কর্মকর্তা এবং রাজাপুর সিভিল জজ আদালতের বিচারক মো. আরিফ হোসেন পৃথক দুটি নোটিশ জারি করেন।

নোটিশে উল্লেখ করা হয়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষে তপশিল ঘোষণার পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে সম্ভাব্য সব প্রার্থীকে নিজ নিজ ব্যয় ও দায়িত্বে পোস্টার, ব্যানার, দেয়াল লিখন, বিলবোর্ড, গেট, তোরণ, প্যান্ডেল ও আলোকসজ্জাসহ সব ধরনের নির্বাচনি প্রচারসামগ্রী অপসারণের নির্দেশ দেওয়া হয়েছিল। তবে পরিদর্শন ও প্রাপ্ত তথ্য অনুযায়ী দেখা যায়, নির্ধারিত সময় পার হলেও ঝালকাঠি ও নলছিটি শহরসহ ঝালকাঠি-২ নির্বাচনি এলাকার বিভিন্ন স্থানে উভয় প্রার্থীর নাম ও সম্ভাব্য প্রতীকের পোস্টার দৃশ্যমান রয়েছে।

নোটিশে আরও বলা হয়, এ ধরনের কর্মকাণ্ড সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা, ২০২৫-এর বিধি ৭-এর উপবিধি (ক)-এর সুস্পষ্ট লঙ্ঘন।

এ অবস্থায় কেন তাদের বিরুদ্ধে নির্বাচন কমিশনে প্রতিবেদন প্রেরণ করা হবে না বা কেন অপরাধ আমলে নিয়ে বিচারিক কার্যক্রম গ্রহণ করা হবে না সে বিষয়ে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ১১ জানুয়ারি বেলা ১১টা ৩০ মিনিটে জেলা জজ আদালনের তৃতীয় তলায় রাজাপুর সিভিল জজ আদালতের বিচারক মো. আরিফ হোসেনের কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিত জবাব দাখিল করতে বলা হয়েছে।

এ ছাড়া নোটিশটি দ্রুত জারি করে জারির প্রতিবেদন সংশ্লিষ্ট কার্যালয়ে পাঠানোর জন্য নলছিটি থানার ওসিকে নির্দেশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে জামায়াতে ইসলামীর প্রার্থী এস এম নেয়ামুল করিম বলেন, তিনি এখনো নোটিশ হাতে পাননি। কী কারণে নোটিশ দেওয়া হয়েছে, তা জানার পরই এ বিষয়ে মন্তব্য করতে পারবেন বলে জানান তিনি।

অন্যদিকে ইসলামী আন্দোলনের প্রার্থী মোহাম্মদ সিরাজুল ইসলাম সিরাজী বলেন, ঝালকাঠি সদর ও নলছিটি উপজেলার বিভিন্ন এলাকায় তার কর্মীরা পোস্টার, ব্যানার ও ফেস্টুন অপসারণ করেছেন। এরপরও দু-একটি পোস্টার অগোচরে থেকে যেতে পারে বলে তিনি মনে করেন। তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল উল্লেখ করে বলেন, নির্ধারিত সময়ের মধ্যেই কারণ দর্শানোর নোটিশের জবাব দেবেন।

Link copied!