× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ১১, ২০২৬, ০৪:৩৬ পিএম

বাগেরহাটে ১২ এনসিপি নেতার পদত্যাগ

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ১১, ২০২৬, ০৪:৩৬ পিএম

বাগেরহাটে প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে সদর উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন মো. আলী হোসেন।ছবি- রূপালী বাংলাদেশ

বাগেরহাটে প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে সদর উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন মো. আলী হোসেন।ছবি- রূপালী বাংলাদেশ

বাগেরহাট সদর উপজেলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রধান সমন্বয়কারীসহ মোট ১২ জন নেতা দল থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

রোববার (১১ জানুয়ারি) দুপুরে বাগেরহাট প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সদর উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী ও সাবেক সেনা সদস্য আলী হুসাইন লিখিত বক্তব্য পাঠ করে এই পদত্যাগের ঘোষণা দেন।

লিখিত বক্তব্যে তিনি জানান, তাদের পদত্যাগের পেছনে মূলত ব্যক্তিগত কারণ রয়েছে। পাশাপাশি নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে এনসিপির যাত্রা শুরু হলেও বর্তমান রাজনৈতিক বাস্তবতা ও সমীকরণের সঙ্গে দলের সেই লক্ষ্য ও আদর্শের সামঞ্জস্য পাওয়া যাচ্ছে না বলেও উল্লেখ করেন তিনি।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, আগামী কয়েক দিনের মধ্যেই তাদের পদত্যাগপত্র দলীয় কেন্দ্রের কাছে পাঠানো হবে।

উল্লেখ্য, গত বছরের ৩ জুন বাগেরহাট সদর উপজেলা এনসিপির ২১ সদস্যের একটি কমিটি গঠন করা হয়।

পদত্যাগকারী অন্য নেতারা হলেন— যুগ্ম সমন্বয়কারী কাজী মাহফুজুর রহমান, সদস্য আশিকুর রহমান সুমন, শেখ রাসেল, শেখ মিজানুর রহমান, মো. হাসান শেখ, মো. শহীদুল ইসলাম, শেখ জাহিদুল ইসলাম, শেখ নাবিল হোসেন, মো. জনি, মুনিয়া আক্তার জেনি এবং মো. রাতুল আহসান।

যদিও লিখিত বক্তব্যে ১২ জনের নাম উল্লেখ ছিল, তবে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ছয়জন।

লিখিত বক্তব্যে আলী হুসাইন বলেন, দায়িত্ব গ্রহণের পর দলীয় নাম ব্যবহার করে কোনো ধরনের হামলা, চাঁদাবাজি, টেন্ডারবাজি, হাটবাজার দখল বা মামলা বাণিজ্যসহ কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে তারা জড়িত ছিলেন না। তাই আজ থেকে এসব কর্মকাণ্ডের কোনো দায়ভার তার ওপর বর্তাবে না। 

তিনি আরও জানান, এনসিপির ১২ জন সদস্য তার সঙ্গে একমত পোষণ করে একযোগে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।

Link copied!