× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ১১, ২০২৬, ০৬:৩২ পিএম

হাদি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ১১, ২০২৬, ০৬:৩২ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে কুমিল্লার মুরাদনগরে বিক্ষোভ মিছিল করেছে বিপ্লবী ছাত্র-জনতা।

রোববার (১১ জানুয়ারি) বিকেলে মুরাদনগর ডি.আর. হাই স্কুল মাঠ থেকে বিপ্লবী ছাত্র-জনতার ব্যানারে বিভিন্ন স্লোগানসংবলিত ব্যানার নিয়ে মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আল্লাহু চত্বরে এসে বিক্ষোভ সমাবেশে মিলিত হয়। বিক্ষোভ মিছিলে ছাত্র-জনতা ‘তুমি কে আমি কে, হাদি হাদি’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ’, ‘হাদি ভাই কবরে, খুনি কেন বাহিরে’, ‘দালালি না আজাদি, আজাদি আজাদি’-সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

ছাত্র-জনতার পক্ষ থেকে বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন বাঈজিদ সরকার রুদ্র, জানে আলম, ইমরান সরকার প্রমুখ। এ সময় বক্তারা বলেন, ‘হাদি ভাইয়ের মৃত্যুতে আমাদের সবার হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। হাদি ভাইয়ের খুনিদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে, নইলে সংশ্লিষ্টদের পদত্যাগ করতে হবে।’

বক্তারা বলেন, ‘ভারতীয় আধিপত্য মোকাবিলায় হাদির মতো আমাদের লড়াই চালিয়ে যেতে হবে। হাদি ভাই প্রমাণ করে দিয়েছেন, কীভাবে ভারতীয় আধিপত্যবাদকে রুখে দিতে হয় এবং অন্যায় ও জুলুমের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হয়। আমরা আর কোনো হাদিকে হারাতে চাই না। এই অন্তর্বর্তী সরকারের মেয়াদেই হাদি হত্যার বিচার করতে হবে।’

হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত তাদের এ ধরনের কর্মসূচি ধারাবাহিকভাবে চলতেই থাকবে। শুধু তাই নয়, কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারিও দেন আন্দোলনকারী ছাত্র-জনতা।

বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন: তাওহীদ আহমেদ তুহিন, তামীম, নেয়ামুল হাসান শিহাব, আশিক আহমেদ, মেরাজ হোসেন মাহি, নাঈম সরকার, সাজ্জাদ খান শান্ত, রাজু আহমেদসহ অসংখ্য ছাত্র-জনতা।

রূপালী বাংলাদেশ

Link copied!