× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নেত্রকোনা প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ১২, ২০২৬, ০৮:১৩ এএম

বিয়ের অনুষ্ঠানে ছবি তোলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৮

নেত্রকোনা প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ১২, ২০২৬, ০৮:১৩ এএম

সংঘর্ষে আহতরা। ছবি : রূপালী বাংলাদেশ

সংঘর্ষে আহতরা। ছবি : রূপালী বাংলাদেশ

‎নেত্রকোনার মোহনগঞ্জে একটি বিয়ের অনুষ্ঠানে মোবাইলে ছবি তোলা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ অন্তত আটজন আহত হয়েছেন। আহতদের মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

‎ঘটনাটি ঘটে গত শুক্রবার রাতে পৌর শহরের উত্তর দৌলতপুর এলাকার গরুহাট্টায়। 

স্থানীয় সূত্রে জানা গেছে, রমজান মিয়ার ছোট বোনের বিয়ের অনুষ্ঠানে ছবি তোলাকে কেন্দ্র করে একই এলাকার হাসান মিয়া ও শান্ত মিয়ার মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।

‎সংঘর্ষে আহতরা হলেন- লাকী আক্তার (৩৪), আরমান (২০), রিনা আক্তার (৪০), নাদিম মিয়া (৩৫), আপন মিয়া (২০), সাজিয়া আক্তার (৩৫), সুমন মিয়া (৪০) ও মিনা আক্তার (৫০)। এ ছাড়া আরও দুজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

মোহনগঞ্জ থানার ওসি হাফিজুল ইসলাম হারুন রোববার (১১ জানুয়ারি) সন্ধ্যায় জানান, এ ঘটনায় এখনো থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!