× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ১২, ২০২৬, ১০:১৪ এএম

ট্রেনের বগি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ১২, ২০২৬, ১০:১৪ এএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়ার স্টেশনে ট্রেনের বগি থেকে মোজাহার আলী (৬০) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মোজাহার আলী উপজেলার ঘুড়িদহ ইউনিয়নের মতরপাড়া গ্রামের মৃত আবদুল সর্দারের ছেলে। ‎বোনারপাড়া রেলওয়ে থানার ওসি মো. কামাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রোববার (১১ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে বগুড়ার সান্তাহার থেকে ছেড়ে আসা কলেজ ট্রেনটি গাইবান্ধার বোনারপাড়া রেলওয়ে স্টেশনে পৌঁছায়।

ট্রেনটির পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ চলাকালে রেলওয়ের ঝাড়ুদাররা শেষ বগিতে ওই ব্যক্তির নিথর দেহ পড়ে থাকতে দেখেন। বিষয়টি তাৎক্ষণিকভাবে বোনারপাড়া রেলওয়ে থানা পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

‎বোনারপাড়া রেলওয়ে থানার ওসি মো. কামাল উদ্দিন বলেন, প্রাথমিকভাবে এটি স্বাভাবিক মৃত্যু বলে ধারণা করা হচ্ছে। পরিবারের সদস্যরা উপস্থিত হলে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!