× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

লালমোহন (ভোলা) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ১৩, ২০২৬, ০৬:৩৭ পিএম

লালমোহনে দুই ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

লালমোহন (ভোলা) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ১৩, ২০২৬, ০৬:৩৭ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

ভোলার লালমোহন উপজেলায় প্রয়োজনীয় অনুমোদন ও কাগজপত্র না থাকায় দুইটি ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পৌর শহরের হসপিটাল গেট সংলগ্ন আস্থা ডায়াগনস্টিক সেন্টার ও আল মদিনা ডায়াগনস্টিক সেন্টারকে পৃথকভাবে ৫ হাজার টাকা করে, মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানটি পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজওয়ানুল হক।

এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজওয়ানুল হক বলেন, ‘পরিদর্শনকালে সংশ্লিষ্ট ডায়াগনস্টিক সেন্টারগুলোর প্রয়োজনীয় লাইসেন্স ও কাগজপত্র পাওয়া যায়নি। জনস্বাস্থ্য সুরক্ষার স্বার্থে এ ধরনের অনিয়মের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘স্বাস্থ্যসেবা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে নিয়মের মধ্যে পরিচালনা করতে হবে। ভবিষ্যতেও এ ধরনের অনিয়মের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।’

Link copied!