× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ১৩, ২০২৬, ১০:১০ পিএম

নারায়ণগঞ্জে কারাবন্দি আওয়ামী লীগ নেতার মৃত্যু

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ১৩, ২০২৬, ১০:১০ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

নারায়ণগঞ্জে কারাবন্দি আওয়ামী লীগ নেতা হুমায়ন কবির (৫৫) মারা গেছেন। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

হুমায়ন কবির নারায়ণগঞ্জ শহরের গলাচিপা এলাকার পঞ্চায়েত কমিটির সাবেক সভাপতি এবং ১৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি ছিলেন। তিনি প্রয়াত চান শরীফ সরদারের ছেলে।

কারাসূত্রে জানা গেছে, সোমবার (১২ জানুয়ারি) রাতে নারায়ণগঞ্জ জেলা কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে তিনি মারা যান।

নারায়ণগঞ্জ জেলা কারাগারের জেল সুপার ফোরকান জানান, 'সোমবার রাতে বন্দি হুমায়ন কবিরের বুকে তীব্র ব্যথা অনুভূত হলে তাকে তাৎক্ষণিকভাবে হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় সকালে তার মৃত্যু হয়েছে।'

পুলিশ সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সংঘটিত একটি মামলায় গত ১৮ ডিসেম্বর অসুস্থ অবস্থায় হুমায়ন কবিরকে গ্রেপ্তার করে নারায়ণগঞ্জ সদর থানা পুলিশ। গ্রেপ্তারের পর থেকেই তিনি জেলা কারাগারে বন্দি ছিলেন।

রূপালী বাংলাদেশ

Link copied!