জামালপুরের বকশীগঞ্জে অটোরিকশার ধাক্কায় জান্নাতুল মাওয়া (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকালে ধানুয়া কামালপুর ইউনিয়নের মির্ধাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জান্নাতুল মাওয়া ওই এলাকার মিল্লাত হোসেনের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকালে মির্ধাপাড়া মোড় এলাকায় রাস্তা পার হচ্ছিল শিশুটি। হঠাৎ দ্রুতগতিতে আসা একটি অটোরিকশা তাকে ধাক্কা দিলে মারাত্মক আহত হয়।
পরে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
ধানুয়া কামালপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাপ জামাল এই দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন