× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ১৪, ২০২৬, ১০:০৪ এএম

বৌভাতে যাওয়ার পথে মাইক্রোবাস দুর্ঘটনায় নিহত ১

মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ১৪, ২০২৬, ১০:০৪ এএম

মিরসরাইয়ে বৌভাতের অনুষ্ঠানে যাওয়ার পথে মাইক্রোবাস দুর্ঘটনা। ছবি : সংগৃহীত

মিরসরাইয়ে বৌভাতের অনুষ্ঠানে যাওয়ার পথে মাইক্রোবাস দুর্ঘটনা। ছবি : সংগৃহীত

চট্টগ্রামের মিরসরাইয়ে বৌভাতের অনুষ্ঠানে যাওয়ার পথে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় ফাতেমা বেগম (৫৫) নামের এক নারী নিহত হয়েছেন। তিনি সম্পর্কে কনের নানি। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন। 

মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে জোরারগঞ্জ থানার বারইয়ারহাট-রামগড় সড়কের বাদামতলা এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

নিহত ফাতেমা বেগম মিরসরাই উপজেলার ইছাখালী ইউনিয়নের বহদ্দার গ্রামের নুরুল মোস্তফার স্ত্রী। 

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে মিরসরাইয়ের শান্তিরহাট এলাকা থেকে কনেপক্ষের প্রায় ১৪ যাত্রী নিয়ে একটি কালো রঙের মাইক্রোবাস হিঙ্গুলী ইউনিয়নের ইসলামপুর এলাকায় ছেলের বাড়িতে ওয়ালিমা অনুষ্ঠানে যাচ্ছিল। পথে অতিরিক্ত গতির কারণে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে নেমে যায়। পরিস্থিতি বেগতিক দেখে চালক চলন্ত গাড়ি থেকে লাফ দিয়ে পালিয়ে যায়। এরপর নিয়ন্ত্রণহীন মাইক্রোবাসটি রাস্তার পাশে ইদ্রিস মিয়া ও মোমিন মিয়ার দুটি বসতঘরে সজোরে ধাক্কা দিলে ঘর দুটি ক্ষতিগ্রস্ত হয়। এ সময় ঘটনাস্থলেই ফাতেমা বেগমের মৃত্যু হয়।

দুর্ঘটনায় আহতদের মধ্যে নিহতের বোন সালেহা বেগম এবং আত্মীয় ফারিয়া ও তাহমিনাকে স্থানীয় বিএম হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনাস্থলে উপস্থিত শাহজাহান নামের এক ব্যক্তি জানান, দুটি মাইক্রোবাস পাল্লা দিয়ে আসছিল। হঠাৎ একটি মাইক্রোবাস সড়ক ছেড়ে নিচে নেমে গিয়ে দুর্ঘটনার শিকার হয়।

বিএম হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক বিকাশ জানান, বিকেল ৩টার দিকে একজনকে মৃত এবং তিনজনকে আহত অবস্থায় হাসপাতালে আনা হয়। আহতদের অবস্থা বর্তমানে স্থিতিশীল।

জোরারগঞ্জ থানার ওসি কাজী নাজমুল হক বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসটি উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

রূপালী বাংলাদেশ

Link copied!