পটুয়াখালী পৌরসভা, সদর, দুমকি ও মির্জাগঞ্জ উপজেলার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) বিদ্যমান কমিটিগুলো স্থগিত করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিএনপির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, পরবর্তী দলীয় নির্দেশ না দেওয়া পর্যন্ত এসব ইউনিট কমিটি স্থগিত থাকবে।
বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য এ সিদ্ধান্তের কথা জানানো হলেও কমিটি স্থগিতের কারণ সম্পর্কে বিস্তারিত কিছু উল্লেখ করা হয়নি।
উল্লেখ্য, দলীয় সাংগঠনিক কার্যক্রমে শৃঙ্খলা রক্ষা ও কাঠামো পুনর্গঠনের অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন