× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ১৫, ২০২৬, ০৩:১৬ পিএম

রায়গঞ্জে প্রেসক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ১৫, ২০২৬, ০৩:১৬ পিএম

উপজেলা প্রেসক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন। ছবি : রূপালী বাংলাদেশ

উপজেলা প্রেসক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন। ছবি : রূপালী বাংলাদেশ

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় সাংবাদিকদের সংগঠন, উপজেলা প্রেসক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে নজরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক হিসেবে বিপ্লব সরকার নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকাল ১০টায় রায়গঞ্জ উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত সাধারণ সভায় ক্লাবের সদস্যরা উপস্থিত থেকে মতামত প্রদান করেন এবং নতুন নেতৃত্বকে অভিনন্দন জানান।

নবনির্বাচিত সভাপতি নজরুল ইসলাম বলেন, সাংবাদিকদের পেশাগত মর্যাদা রক্ষা, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করাই তাদের প্রধান লক্ষ্য।

সাধারণ সম্পাদক বিপ্লব সরকার বলেন, ঐক্যবদ্ধভাবে কাজ করে রায়গঞ্জ উপজেলার সাংবাদিক সমাজকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করা হবে।

অনুষ্ঠান শেষে নবনির্বাচিত নেতৃবৃন্দ সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন এবং ভবিষ্যতে পেশাদার সাংবাদিকতা ও সামাজিক দায়বদ্ধতা পালনের অঙ্গীকার ব্যক্ত করেন। এ সময় ক্লাবের সব সদস্য উপস্থিত ছিলেন।

রূপালী বাংলাদেশ

Link copied!