× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্টাফ রিপোর্টার, সিলেট

প্রকাশিত: জানুয়ারি ১৫, ২০২৬, ১০:২৪ পিএম

ফার্মেসিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, অর্ধ লাখ টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার, সিলেট

প্রকাশিত: জানুয়ারি ১৫, ২০২৬, ১০:২৪ পিএম

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তানভীর হোসাইন সজীবের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। ছবি- সংগৃহীত

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তানভীর হোসাইন সজীবের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। ছবি- সংগৃহীত

নকল মোড়ক ব্যবহার, ফিজিশিয়ান স্যাম্পল সংরক্ষণ এবং নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে ওষুধ বিক্রির অভিযোগে সিলেট মহানগরীর সোবহানীঘাট এলাকায় একটি ফার্মেসিতে মোবাইল কোর্ট পরিচালনা করেছে সিলেট সিটি কর্পোরেশন। অভিযানে নিয়ম লঙ্ঘনের দায়ে সংশ্লিষ্ট ফার্মেসিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে সোবহানীঘাট এলাকায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তানভীর হোসাইন সজীবের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তানভীর হোসাইন সজীব জানান, অভিযানের সময় ফেমাস ফার্মেসিতে নকল মোড়ক ব্যবহার, ফিজিশিয়ান স্যাম্পল মজুত, অ্যান্টিবায়োটিক রেজিস্টার সংরক্ষণ না করা এবং নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে ওষুধ বিক্রির প্রমাণ পাওয়া যায়। এসব অপরাধের দায়ে ফার্মেসিটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি আরও জানান, সম্প্রতি প্রাপ্ত একটি অভিযোগের ভিত্তিতে ওষুধ প্রশাসন অধিদপ্তর ও ড্রাগ সুপারের নিয়মিত তদারকি কার্যক্রমের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সিলেট ওষুধ প্রশাসন অধিদপ্তরের কর্মকর্তাসহ সংশ্লিষ্ট থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযান শেষে তিনি বলেন, জনস্বার্থ রক্ষায় ওষুধ বিক্রির ক্ষেত্রে আইন মেনে চলা নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও নিয়ম লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।

রূপালী বাংলাদেশ

Link copied!