× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

যশোর প্রতিনিধি 

প্রকাশিত: জানুয়ারি ১৬, ২০২৬, ১১:৩১ এএম

কাঁঠালগাছে ঝুলছিল কৃষকের মরদেহ

যশোর প্রতিনিধি 

প্রকাশিত: জানুয়ারি ১৬, ২০২৬, ১১:৩১ এএম

কাঁঠালগাছে ঝুলছে কৃষকের মরদেহ। ছবি : রূপালী বাংলাদেশ

কাঁঠালগাছে ঝুলছে কৃষকের মরদেহ। ছবি : রূপালী বাংলাদেশ

যশোরের মনিরামপুরে মাঠ থেকে শফিকুল ইসলাম (৫০) নামে এক কৃষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

শুক্রবার (১৬ জানুয়ারি) সকালে উপজেলার ইছানী গ্রামের মাঠে একটি কাঁঠালগাছে তার মরদেহ ঝুলতে দেখা যায়। নিহত শফিকুল ইছানী গ্রামের বাসিন্দা।

স্বজনদের অভিযোগ, কৃষিজমিতে সেচ দেওয়া নিয়ে পূর্বশত্রুতার জেরে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। 

নিহতের ভাইপো নাজমুল ইসলাম বলেন, বাড়ি থেকে ভোরে মাঠে যান কৃষক শফিকুল। সকাল ৭টার দিকে অন্য কৃষকদের মাধ্যমে জানতে পারি, তার মরদেহ একটি কাঁঠালগাছে ঝুলছে। 

তিনি আরও বলেন, শফিকুল ইসলাম দুই সন্তানের জনক। তার ছেলে সেনাবাহিনীতে চাকরি করেন। পারিবারিক এমন কোনো অশান্তি নেই যে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করবেন। 

নাজমুলসহ অন্যান্য স্বজনের অভিযোগ, কৃষিজমিতে সেচ দেওয়া নিয়ে প্রতিপক্ষের সঙ্গে শফিকুলের বিরোধ রয়েছে, যা নিয়ে আদালতে মামলা চলমান। পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষ শফিকুলকে শ্বাসরোধে হত্যা করেছে। ঘটনা ভিন্ন খাতে নিতে মরদেহ গাছে ঝুলিয়ে রাখা হয়েছে।  

মনিরামপুর থানার ওসি রজিউল্লাহ খান জানান, শফিকুলের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। ঘটনাটি তদন্তাধীন। ময়নাতদন্তের রিপোর্টে হত্যা না আত্মহত্যা, তা নিশ্চিত হওয়া যাবে।

রূপালী বাংলাদেশ

Link copied!