× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০২৬, ০৮:৫৬ পিএম

নির্বাচন উপলক্ষে কুষ্টিয়ায় এসপির মতবিনিময়

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০২৬, ০৮:৫৬ পিএম

বক্তব্য দেন কুষ্টিয়ার পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন। ছবি : রূপালী বাংলাদেশ

বক্তব্য দেন কুষ্টিয়ার পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন। ছবি : রূপালী বাংলাদেশ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট এবং বিদ্যমান আইনশৃঙ্খলা পরিস্থিতি সংক্রান্ত বিষয়ে কুষ্টিয়ার পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন পিপিএম (বার) এক মতবিনিময় সভা করেছেন। স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও জনসাধারণের সঙ্গে তিনি এ মতবিনিময় করেন।

শনিবার (১৭ জানুয়ারি) সকালে কুমারখালীতে আয়োজিত এ মতবিনিময় সভায় সকল শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন এবং তাদের মতামত প্রকাশ করেন। জেলার কুমারখালী ও খোকসা থানার আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত।

পুলিশ সুপার তার বক্তব্যে বলেন, মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং, অস্ত্র ও চোরাকারবারিদের বিরুদ্ধে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। তিনি আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে সকলের সহযোগিতা কামনা করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শিকদার মো. হাসান ইমাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ফয়সাল মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) প্রণব কুমার সরকারসহ কুমারখালী ও খোকসা উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণ, নির্বাচন অফিসের প্রতিনিধিগণ এবং কুমারখালী ও খোকসা থানার অফিসার ইনচার্জরা।

Link copied!