× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০২৬, ০৭:৩৫ এএম

৩ দিন ৭ ঘণ্টা করে বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০২৬, ০৭:৩৫ এএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

জরুরি মেরামত ও উন্নয়নকাজের জন্য চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় রোববার (১৮ জানুয়ারি) থেকে মঙ্গলবার (২০ জানুয়ারি) পর্যন্ত প্রতিদিন সাত ঘণ্টা করে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

শনিবার (১৭ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি)। বিজ্ঞপ্তিতে বলা হয়, উত্তর, দক্ষিণ, পূর্ব ও বন্দর-পশ্চিমাঞ্চলের একাধিক গুরুত্বপূর্ণ ফিডারের আওতাধীন এলাকায় জরুরি মেরামত, সংরক্ষণ ও উন্নয়নকাজের জন্য নির্ধারিত সময়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।

রোববার (১৮ জানুয়ারি) সকাল ৮টা থেকে দুপুর ৩টা পর্যন্ত বিদ্যুৎ থাকবে না অক্সিজেন, গোলবাগ আবাসিক এলাকা, কয়লার ঘর, ওয়াজেদীয়া, শীতল ঝর্ণা আবাসিক এলাকা, নয়ারহাট, চালিতাতলী, বদির কলঘর, খন্দকার পাড়া, বক্সুনগর, পাঠানপাড়া, হাজীপাড়া, পূর্ব মসজিদ, ভুক্তপূর, বেলতল, তুলা কোম্পানি, কামরাবাদ ও জাহানপুর এলাকায়।
এ ছাড়া বনানী আবাসিক এলাকা, গরীবে নেওয়াজ আবাসিক এলাকা, শহিদ নগর, সবুর ও রূপনগর আবাসিক এলাকা, আশেকানে আউলিয়ার ডিগ্রি কলেজ এলাকা, সংগীত সিনেমা রোড থেকে জাঙ্গালপাড়া, ওয়াজেদীয়া মাদরাসা, হিন্দুপাড়া, নজরা পুকুরপাড়, মদুনাঘাট বাজারসহ আশপাশের এলাকাগুলোতেও বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

সোমবার (১৯ জানুয়ারি) সকাল ৮টা থেকে দুপুর ৩টা পর্যন্ত বিদ্যুৎ থাকবে না বায়োজিদ এলাকার ক্লিপটন গার্মেন্টস, রেনেস্কো গার্মেন্টস, খন্দকিয়া বাজার, এম কে স্টিল, শেরশাহ, পাহাড়িকা আবাসিক এলাকা, সাংবাদিক সোসাইটি, সমবায় আবাসিক এলাকা, মোহাম্মদ নগর, শান্তি নগর, শেরশাহ কলোনি, তারা গেইট, রাজামিয়া মার্কেট, আর্মড পুলিশ ব্যাটালিয়ন এলাকা, কুয়াইশ, নজুমিয়া হাট ও বুড়িশ্চর এলাকার বিভিন্ন অংশে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) সকাল ৮টা থেকে দুপুর ৩টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে গাউসিয়া ও গ্রীনভিউ আবাসিক এলাকা, হামজারবাগ, ফকির টিলা, মির্জাপাড়া, মুরাদনগর, আমিন জুট মিলস, বিবিরহাট কাঁচাবাজার, ফরেস্ট গেট থেকে মুরাদপুর মোড়, সামারহিল, মৌমিনবাগ, আতুরার ডিপু, সংগীত সিনেমা রোড, জাঙ্গালপাড়া, কুলগাঁও, বালুছড়া, কুয়াইশ কলেজ, মদুনাঘাট বাজার, চিনারপোল, রহমানিয়া সেতু ও ব্রাহ্মণহাটসহ আশপাশের এলাকায়।

বিপিডিবি জানিয়েছে, সাময়িক এই ভোগান্তির মাধ্যমে ভবিষ্যতে আরও স্থিতিশীল, নিরাপদ ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!