× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০২৬, ০৮:৩৭ এএম

যৌথবাহিনীর অভিযানে হত্যা মামলার আসামিসহ আটক ২

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০২৬, ০৮:৩৭ এএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

হবিগঞ্জের আজমিরীগঞ্জে যৌথবাহিনীর বিশেষ অভিযানে জামায়াত ইসলামের সাবেক এক রুকনসহ দুজনকে আটক করা হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) ভোরে উপজেলার জলসুখা ইউনিয়নে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- জলসুখা গ্রামের শঙ্খ মহল এলাকার মো. আওলাদ হোসেনের ছেলে জামায়াতে ইসলামীর সাবেক রুকন রেজাউল করিম এবং একই এলাকার কামরুল মিয়ার ছেলে সাইদুর মিয়া।

পুলিশ সূত্রে জানা যায়, আটক রেজাউল করিম ও সাইদুর মিয়া একটি হত্যা মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি ছিলেন।

আজমিরীগঞ্জ উপজেলার জামায়াত আমির নাসির উদ্দিন জানান, ডা. রেজাউল করিম এক সময়ে রুকন সদস্য ছিলেন। বিগত উপজেলা নির্বাচনে দলের বাইরে গিয়ে নির্বাচন করায় তাকে বহিষ্কার করা হয়।

৫ আগস্টের পর দলের কার্যক্রমের সঙ্গে যোগাযোগ বজায় রাখছেন। তবে তিনি বর্তমানে কোনো দলীয় পদে নেই।

আজমিরীগঞ্জ থানার ওসি বিশ্বজিৎ পাল আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটকদের বিরুদ্ধে একটি হত্যা মামলার পরোয়ানা ছিল।

রূপালী বাংলাদেশ

Link copied!