× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০২৬, ০৬:২৩ পিএম

ফাইবার কোম্পানিতে বিস্ফোরণ, নিহত ১

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০২৬, ০৬:২৩ পিএম

শ্রীমঙ্গলের রশ্মি পলিফাইবার ফ্যাক্টরিটি। ছবি : রূপালী বাংলাদেশ

শ্রীমঙ্গলের রশ্মি পলিফাইবার ফ্যাক্টরিটি। ছবি : রূপালী বাংলাদেশ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে রশ্মি পলিফাইবার ফ্যাক্টরিতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক শ্রমিকের মৃত্যু এবং আরও দুজন আহত হয়েছেন।

শনিবার (১৭ জানুয়ারি) রাতে ১১টায় উপজেলার ভূনবীর ইউনিয়নের রাজপাড়ায় অবস্থিত ওই ফ্যাক্টরিতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম আছাদুর ইসলাম (৪৫)। তিনি গাইবান্ধা জেলার বাসিন্দা বলে জানা গেছে। আহত ব্যক্তিরা হলেন— তামিম আহম্মেদ, হাকিম প্রমুখ। তাদের বাড়ি সিরাজগঞ্জ ও বগুড়া জেলায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, কর্মস্থলে কাজের সময় হঠাৎ এক বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনার সঙ্গে সঙ্গেই একজন ঘটনাস্থলেই মারা যান। আহত দুইজনকে আহত অবস্থায় সহকর্মীরা দ্রুত উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। এ দুর্ঘটনার পরপরই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। প্রতিষ্ঠানের ভেতর ও আশপাশে লোকজন জড়ো হয়।

এ সময় সহকর্মী শ্রমিকরা দুর্ঘটনার জন্য অবহেলাকে দায়ী করে ক্ষোভ প্রকাশ করেন। তারা আরও জানান, গত কিছুদিন আগেও একটি দুর্ঘটনা ঘটে, যেখানে এক নারী শ্রমিকের মৃত্যু হয়।

এলাকাবাসীরা জানান, এ রকম দুর্ঘটনা কিছুদিন পরপর ঘটে। ফ্যাক্টরির পাশে অনেক বাড়িঘর থাকায় আমরা আতঙ্কে আছি।

এ ঘটনায় কারখানা কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

শ্রীমঙ্গল থানার ওসি শেখ জহিরুল ইসলাম মুন্না বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করেছি। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। কারখানায় যাতে কোনো রকম বিশৃঙ্খলার সৃষ্টি না হয়, সে জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’

Link copied!