× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০২৬, ১০:১৬ পিএম

কার্টনে ভরে চলন্ত মোটরসাইকেল থেকে নবজাতককে ছুড়ে ফেললেন দুই যুবক

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০২৬, ১০:১৬ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

ময়মনসিংহের ভালুকায় মহাসড়কের পাশে কার্টন থেকে ছেলে নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৮ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের হাজির বাজার এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে হাইওয়ে পুলিশ। ভালুকার ভরাডোবা হাইওয়ে থানার ওসি মেহেদী মাসুদ মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘সন্ধ্যার জাতীয় জরুরি সেবা ৯৯৯ থেকে একটি কল আসে। আমাকে জানানো হয়, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের হাজির বাজার এলাকা একটি কার্টনে নবজাতককে ফেলে রাখা হয়েছে। এমন খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে কার্টনসহ নবজাতককে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে নবজাতকের মরদেহ ভালুকা মডেল থানায় পাঠানো হয়।’

স্থানীয়দের ভাষ্য, সন্ধ্যার আগে মোটরসাইকেলযোগে দুই যুবক এসে নবজাতকসহ কার্টনটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের হাজির বাজার এলাকায় চলন্ত মোটরসাইকেল থেকে ছুড়ে ফেলে রেখে পালিয়ে যান। রেখে যাওয়ার সময় পাশে দাঁড়িয়ে থাকা দুই যুবক বিষয়টি দেখে স্থানীয়দের জানান। পরে স্থানীয়রা নবজাতককে জীবিত অবস্থায় দেখতে পান।

এমতাবস্থায় স্থানীয় একজন জাতীয় জরুরি সেবা ৯৯৯ কল দিলে পুলিশ এসে নবজাতককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নবজাতকটিকে দেখে মনে হয় সদ্য অস্ত্রোপচার করে নাভি কাটার পরেই কার্টনে করে মহাসড়কের পাশে ছুড়ে ফেলে রেখে যায়।

ভালুকা মডেল থানার ওসি মো. জাহেদুল ইসলাম বলেন, নবজাতকের মরদেহ কার্টনে করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

রূপালী বাংলাদেশ

Link copied!