× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২১, ২০২৬, ০৯:৩৪ পিএম

সিরাজগঞ্জে ১ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২১, ২০২৬, ০৯:৩৪ পিএম

সিরাজগঞ্জে মাদক কারবারিকে আটক করে পুলিশ। ছবি- রূপালী বাংলাদেশ

সিরাজগঞ্জে মাদক কারবারিকে আটক করে পুলিশ। ছবি- রূপালী বাংলাদেশ

সিরাজগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুর ১টার দিকে যমুনা সেতু পশ্চিম থানাধীন গোলচত্বরের দক্ষিণ পাশে উত্তরবঙ্গগামী লেনে এ অভিযান পরিচালনা করা হয়।

জানা গেছে, জেলার পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার)-এর দিকনির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), সহকারী পুলিশ সুপার, কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, যমুনা সেতু পশ্চিম থানা পুলিশ এবং এসআই (নি.) মো. আবু তাহেরের নেতৃত্বে এ বিশেষ অভিযান পরিচালিত হয়।

পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা থেকে সিরাজগঞ্জ শহরগামী ‘এসআই এন্টারপ্রাইজ’ নামের যাত্রীবাহী বাস তল্লাশি করে ১ হাজার পিস মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় বাসের যাত্রী মো. আ. রশিদ ওরফে পল্টুকে (৫৫) আটক করা হয়। তিনি মৃত জয়নাল আবেদীনের ছেলে এবং সদর থানার চর বনবাড়ীয়া গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, আটককৃত মাদক কারবারির বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদক মামলাসহ একাধিক মামলা রয়েছে। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!