× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২২, ২০২৬, ১২:১৬ এএম

টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদকসহ তিন নেতা বহিষ্কার

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২২, ২০২৬, ১২:১৬ এএম

টাঙ্গাইল জেলা বিএনপির বহিষ্কৃত তিন নেতা। ছবি : রূপালী বাংলাদেশ

টাঙ্গাইল জেলা বিএনপির বহিষ্কৃত তিন নেতা। ছবি : রূপালী বাংলাদেশ

দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদকসহ তিন নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কৃত অন্য দুই নেতা হলেন- বিএনপি চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা ও সাবেক প্রতিমন্ত্রী লুৎফরমান খান আজাদ এবং বিএনপির নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ আলী।

বুধবার (২১ জানুয়ারি) রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির তালুকদার রিজভীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেওয়ায় তাদের বিরুদ্ধে এ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল–১ (মধুপুর–ধনবাড়ী) আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী হিসেবে অ্যাডভোকেট মোহাম্মদ আলী, টাঙ্গাইল–৩ (ঘাটাইল) আসনে লুৎফরমান খান আজাদ এবং টাঙ্গাইল–৫ (সদর) আসনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

রূপালী বাংলাদেশ

Link copied!