× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২২, ২০২৬, ০১:১৬ পিএম

‘নির্বাচিত হলে মামলা-বাণিজ্যের হ্যারাসমেন্ট বন্ধ করে দিব’

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২২, ২০২৬, ০১:১৬ পিএম

কবর জিয়ারতে গোপালগঞ্জ-৩ আসনের ১০ দলীয় জোটপ্রার্থী আব্দুল আজিজ মাক্কী। ছবি : রূপালী বাংলাদেশ

কবর জিয়ারতে গোপালগঞ্জ-৩ আসনের ১০ দলীয় জোটপ্রার্থী আব্দুল আজিজ মাক্কী। ছবি : রূপালী বাংলাদেশ

নির্বাচিত হলে এই অঞ্চলের মানুষকে মামলা-বাণিজ্যের মাধ্যমে যেভাবে হ্যারাসমেন্ট করা হচ্ছে, সেটা সর্বপ্রথম বন্ধ করে দেবেন বলে মন্তব্য করেছেন গোপালগঞ্জ-৩ আসনের (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) ১০ দলীয় জোট ও বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী আব্দুল আজিজ মাক্কী।

বুধবার (২১ জানুয়ারি) দুপুরে প্রতীক বরাদ্দ প্রাপ্তির পর টুঙ্গিপাড়ার গওহরডাঙ্গা মাদ্রাসার প্রতিষ্ঠাতা আল্লামা শামছুল হক ফরিদপুরীর কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী করে জনগণ যদি আমাদের খেদমতের সুযোগ দেন, আমি সর্বপ্রথম এই অঞ্চলের মানুষদের উপর করা অত্যাচার, জুলুম, নির্যাতন ও মামলা-বাণিজ্য বন্ধ করব। দ্বিতীয়ত, কোনো রকমের টেন্ডারবাজি হতে দেব না। এ ছাড়া যুবসমাজের অবক্ষয় রোধের জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণ করব।’

জনগণের উদ্দেশ্যে মাক্কী বলেন, ‘আপনাদের ভোটের মাধ্যমে এই অঞ্চল থেকে কাউকে না কাউকে দেশ পরিচালনার জন্য সংসদে পাঠানো হয়। আমি প্রত্যাশা করি, এই বছর অন্তত যাচাই-বাছাইয়ের জন্য হলেও একবার আমাদেরকে নির্বাচিত করবেন। রিকশা মার্কায় ভোট দিয়ে আমাদেরকে সংসদে পাঠান।’

দশ দলীয় জোটের প্রার্থী আব্দুল আজিজ আরও বলেন, ‘আমার নির্বাচনি কার্যক্রম শুরু করেছি গওহরডাঙ্গা মাদ্রাসা থেকে। এখানের মুহতামিম, হুজুরসহ সকলের দোয়া নিয়েছি। আল্লামা শামছুল হক ফরিদপুরীর কবর জিয়ারতের মাধ্যমে কার্যক্রম শুরু করেছি। রিকশা মার্কার সঙ্গে থাকবেন এবং আগামী নির্বাচনে রিকশা মার্কায় ভোট দিয়ে জয় নিশ্চিত করবেন।’

এ সময় বাংলাদেশ খেলাফত মজলিস টুঙ্গিপাড়া শাখার সভাপতি হাফেজ মঞ্জরুল ইসলাম, সাধারণ সম্পাদক কারী রবিউল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা আব্দুর রশিদ, প্রচার সম্পাদক মাওলানা আশরাফুল ইসলাম, বায়তুল মাল সম্পাদক মিজানুর রহমান মোল্লা প্রমুখ উপস্থিত ছিলেন।

Link copied!