× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

যশোর প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২৩, ২০২৬, ০৮:২২ এএম

আচরণবিধি লঙ্ঘন, যশোরে দুই প্রার্থীকে জরিমানা

যশোর প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২৩, ২০২৬, ০৮:২২ এএম

জামায়াতে ইসলামীর প্রার্থী অ্যাড. গাজী এনামুল হক ও স্বতন্ত্রপ্রার্থী অ্যাড. শহীদ ইকবাল হোসেন। ছবি : রূপালী বাংলাদেশ

জামায়াতে ইসলামীর প্রার্থী অ্যাড. গাজী এনামুল হক ও স্বতন্ত্রপ্রার্থী অ্যাড. শহীদ ইকবাল হোসেন। ছবি : রূপালী বাংলাদেশ

প্রচারণার প্রথম দিনে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে যশোর-৫ (মণিরামপুর) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী অ্যাড. গাজী এনামুল হক (দাঁড়িপাল্লা) ও স্বতন্ত্রপ্রার্থী  উপজেলা বিএনপির বহিষ্কৃত সভাপতি অ্যাড. শহীদ ইকবাল হোসেনকে (কলস)  ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। 

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে মণিরামপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মাহির দায়ান আমিন ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশীষ কুমার দাস মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানার টাকা আদায় করেন।  

জানা গেছে, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে শহীদ ইকবাল হোসেনের কলস প্রতীকের পক্ষে মণিরামপুর পৌর শহরে গণমিছিল বের করা হয়। এতে কয়েক হাজার নারী-পুরুষ অংশ নেন। মিছিল চলাকালে যশোর-সাতক্ষীরা মহাসড়কে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে যাত্রীদের দুর্ভোগের মধ্যে পড়তে হয়। 

এ দিকে কলস প্রতীকের পক্ষের মিছিল শেষ হওয়ার পর গাজী এনামুল হকের ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের পক্ষে গণমিছিল বের করা হয়। এতে মহাসড়কে যানজট আরও মারাত্মক আকার ধারণ করে। 

এ সময় জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আশীষ কুমার দাসের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে জামায়াতে ইসলামী  প্রার্থী অ্যাড. গাজী এনামুল হকের প্রতিনিধি আহসান হাবীব লিটনের কাছ থেকে ৮০ হাজার টাকা জরিমানা করেন।

অন্যদিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহিন দায়ান আমিনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে  স্বতন্ত্রপ্রার্থী শহীদ ইকবাল হোসেনের প্রতিনিধি নিস্তার ফারুকের কাছ থেকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেন।

মণিরামপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহিন দায়ান আমিন জানান, নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করায় আলাদা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। 

রূপালী বাংলাদেশ

Link copied!