× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২৩, ২০২৬, ০৮:৩৬ এএম

খাগড়াছড়িতে জামায়াত প্রার্থীর নির্বাচনি জনসভা শুরু

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২৩, ২০২৬, ০৮:৩৬ এএম

নির্বাচনি প্রচারণা। ছবি : রূপালী বাংলাদেশ

নির্বাচনি প্রচারণা। ছবি : রূপালী বাংলাদেশ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খাগড়াছড়ি ২৯৮ নং আসনের জামায়াত-এনসিপিসহ ১০ দলীয় জোটের প্রার্থী এডভোকেট ইয়াকুব আলী চৌধুরীর নির্বাচনি পথসভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে জেলার মাটিরাঙ্গা উপজেলায় নিজের বাড়ির উঠান তাইন্দং-এর আছালং থেকে নির্বাচনি প্রচারণা শুরু হয়।

প্রচারণার সময় এমপি পদপ্রার্থী এডভোকেট ইয়াকুব আলী চৌধুরী বলেন, স্বাস্থ্য, শিক্ষা, শিল্পকারখানা, কৃষিখাত, বিদ্যুৎসহ বিভিন্ন খাতে খাগড়াছড়ি পিছিয়ে আছে।

দূর্গম পাহাড়ি অঞ্চলে পানি ও রাস্তা-ঘাটের উন্নয়নে সংকট রয়েছে। আপনারা এর আগে অনেক এমপিকে ভোট দিয়ে জয়ী করেছেন, কিন্তু বিনিময়ে কিছুই পাইনি।

তিনি আরও বলেন, আগামী নির্বাচনে দাঁড়িপাল্লা মার্কায় আপনারা আপনার মূল্যবান ভোট দিয়ে আমাকে দোয়া করবেন। আমি আপনাদের সহযোগিতায় পাশে থাকব এবং সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের চাহিদাগুলো পূরণ করার।

নির্বাচিত হলে পাহাড়কে চাঁদাবাজ ও সন্ত্রাস মুক্ত করার জন্য কাজ করবেন বলেও জানান তিনি। প্রচারণার সময় খাগড়াছড়ির সর্বস্তরের জনগণের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেছেন তিনি।

রূপালী বাংলাদেশ

Link copied!