× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০২৬, ০৮:৫৫ এএম

সিএনজি চুরি করে পালানোর সময় আটক ২

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০২৬, ০৮:৫৫ এএম

সন্দেহভাজন দুই চোর। ছবি : রূপালী বাংলাদেশ

সন্দেহভাজন দুই চোর। ছবি : রূপালী বাংলাদেশ

সিলেটের বিশ্বনাথ উপজেলায় একটি সিএনজিচালিত অটোরিকশা চুরি করে পালিয়ে যাওয়ার সময় জনতার হাতে দুজন সন্দেহভাজন চোর আটক হয়েছেন। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়েছে।

শুক্রবার (২৩ জানুয়ারি) জুমার নামাজের সময় বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের কোনাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে কোনাপাড়া জামে মসজিদের পাশে সিএনজিচালিত অটোরিকশা রেখে যান চালক।

এ সুযোগে খাজাঞ্চী ইউনিয়নের জয়নগর (নোয়াপাড়া) গ্রামের বাসিন্দা হানিফ আলীর মালিকানাধীন অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায় দুই ব্যক্তি।

ঘটনার বিষয়টি জানাজানি হলে রাজাগঞ্জ বাজার সিএনজি স্ট্যান্ডের চালকসহ স্থানীয় জনতা তাদের ধাওয়া করে। প্রায় পাঁচ মাইল ধাওয়া শেষে বিশ্বনাথ উপজেলার পাহাড়পুর গ্রাম এলাকায় সিএনজিসহ ওই দুজনকে আটক করা হয়।

আটকরা হলেন- সুনামগঞ্জ জেলার সদর উপজেলার কালিজুরি গ্রামের স্বপন মিয়া (৩৫) এবং সিলেটের শাহপরান থানার মেন্দিবাগ এলাকার আতর আলীর ছেলে শাহীন আহমদ (৩২)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা সিএনজি চুরির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানা গেছে। পরে স্থানীয় জনতা আটক দুজনকে সিএনজিচালিত অটোরিকশাসহ পুলিশের কাছে হস্তান্তর করে।

এ বিষয়ে বিশ্বনাথ থানার এসআই অনিক বড়ুয়া বলেন, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

রূপালী বাংলাদেশ

Link copied!