× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

চুয়াডাঙ্গা (দামুড়হুদা) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০২৬, ০৩:০৯ পিএম

দর্শনায় ধানের শীষের পোলিং এজেন্টদের প্রশিক্ষণ সম্পন্ন

চুয়াডাঙ্গা (দামুড়হুদা) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০২৬, ০৩:০৯ পিএম

দর্শনায় ধানের শীষের পোলিং এজেন্টদের প্রশিক্ষণ  অনুষ্ঠিত। ছবি : রূপালী বাংলাদেশ

দর্শনায় ধানের শীষের পোলিং এজেন্টদের প্রশিক্ষণ অনুষ্ঠিত। ছবি : রূপালী বাংলাদেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চুয়াডাঙ্গা-২ আসনে ধানের শীষ প্রতীকের দর্শনা থানা ও পৌর এলাকার পোলিং এজেন্টদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৪ জানুয়ারি) সকালে দামুড়হুদা উপজেলার দর্শনা অংকুর আদর্শ বিদ্যালয় প্রাঙ্গণে এই কর্মশালার আয়োজন করা হয়।

চুয়াডাঙ্গা-২ আসনে ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী ও চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবু প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন।

প্রশিক্ষণ চলাকালে এজেন্টদের ভোট গ্রহণ প্রক্রিয়া, ভোটকেন্দ্রের ব্যবস্থাপনা, আইনগত বিষয়াবলি এবং ভোট গণনার সময় সতর্কতা সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়।

কর্মশালায় প্রধান ট্রেনার হিসেবে দায়িত্ব পালন করেন মাহমুদ হাসান খান বাবুর নির্বাচনি প্রধান এজেন্ট ড. আব্দুস সবুর, আর সহকারী ট্রেনার হিসেবে ছিলেন জেলা কৃষকদলের আহ্বায়ক মোকাররম হোসেন।

ড. সবুর বলেন, ভোটের দিন প্রতিটি কেন্দ্রে এজেন্টদের অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করতে হবে যাতে জনগণের ভোটের সঠিক প্রতিফলন ঘটে।

মাহমুদ হাসান খান বাবু বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে পোলিং এজেন্টদের ভূমিকা অপরিসীম। কেন্দ্রে কোনো প্রকার অনিয়ম হবে না। আইন অনুযায়ী দায়িত্ব পালন করুন।

অনুষ্ঠানে দর্শনা থানা বিএনপির সভাপতি খাজা আবুল হাসনাত এবং জেলা ও স্থানীয় বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। কর্মশালায় দর্শনা থানার বিভিন্ন ইউনিয়নের কয়েকশ পোলিং এজেন্ট অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণের মাধ্যমে ধানের শীষের কর্মীরা নির্বাচনি মাঠে আরও দক্ষ ও সজাগ ভূমিকা পালন করতে সক্ষম হবেন বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

রূপালী বাংলাদেশ

Link copied!