× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০২৬, ০৭:১৪ পিএম

জামালপুর-১ আসনে বিএনপি প্রার্থীর পথসভা অনুষ্ঠিত

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০২৬, ০৭:১৪ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

জামালপুর-১ (বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্জ) আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী এম রশিদুজ্জামান মিল্লাতের পথসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৪ ডিসেম্বর) দিনব্যাপী পথসভায় অংশ নিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেন এম রশিদুজ্জামান মিল্লাত।

এদিন সকাল ১১টায় তিনি বকশীগঞ্জ পৌর শহরের দরিপাড়া ঈদগাহ মাঠ থেকে পথসভা শুরু করেন। এরপর এনএম হাইস্কুল মাঠ, পুরাতন গরুহাটি, গোয়ালগাঁও প্রাইমারি স্কুল মাঠে পথসভা করেন এবং শেষে মৌলভীবাজারে পথসভা অনুষ্ঠিত হয়।

বকশীগঞ্জে তার আগমনে নেতাকর্মী ও ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। পথসভাগুলোতে লোকসমাগমে এলাকাগুলো লোকে লোকারণ্য হয়ে ওঠে।

পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন এম রশিদুজ্জামান মিল্লাত। এ সময় উপস্থিত ছিলেন তার ছেলে ব্যারিস্টার সাহাজাত বিন শুভন, উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম পিন্স, পৌর বিএনপির সভাপতি আনিছুর জামান (গামা), পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাকিল তালুকদারসহ উপজেলার বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

Link copied!