× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২৫, ২০২৬, ০৭:৪৬ পিএম

রাতে সোনারগাঁয়ে আসছেন তারেক রহমান

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২৫, ২০২৬, ০৭:৪৬ পিএম

তারেক রহমান। ফাইল ছবি

তারেক রহমান। ফাইল ছবি

নারায়ণগঞ্জের আড়াইহাজারে আসার তিন দিন পর আজ (২৫ জানুয়ারি) রাতে সোনারগাঁয়ে আসছেন বিএনপি চেয়ারপারসন তারেক রহমান। সড়কপথে চট্টগ্রাম থেকে ঢাকা ফেরার পথে তিনি কাঁচপুরে এক জনসভায় বক্তব্য দেবেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তারেক রহমানের এই আগমন দলীয় নেতাকর্মীদের মধ্যে প্রাণচাঞ্চল্যের সৃষ্টি করেছে। ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় নেতৃবৃন্দ।

স্থানীয় নেতাকর্মীরা জানান, সোনারগাঁয়ের কাঁচপুর বালুর মাঠে আয়োজিত জনসভায় তারেক রহমান যোগ দেবেন। রাত সাড়ে ১১টায় তার উপস্থিত থাকার কথা রয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের আয়োজনে এবং জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদের সভাপতিত্বে এই পথসভাটি অনুষ্ঠিত হবে। এতে বিএনপির চেয়ারপারসন জেলার ৩, ৪ ও ৫ সংসদীয় আসনের দলীয় ও জোট মনোনীত প্রার্থীদের আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেবেন।

জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেন, ‘তারেক রহমান আজকের জনসভায় জেলার তিনটি আসনের (৩, ৪ ও ৫) প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন। ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।’

নারায়ণগঞ্জ-৩ আসনের (সোনারগাঁ) বিএনপি মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান বলেন, ‘তারেক রহমানের আগমন সোনারগাঁসহ পুরো নারায়ণগঞ্জের বিএনপি নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে। এই পথসভা আমাদের নির্বাচনি প্রস্তুতিকে আরও শক্তিশালী করবে।’

উল্লেখ্য, এর আগে গত ২২ জানুয়ারি ভোর সোয়া চারটায় সিলেট থেকে ফেরার পথে তারেক রহমান আড়াইহাজারে এক জনসভায় বক্তব্য দেন।

Link copied!