× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২৬, ২০২৬, ০৫:৪৪ পিএম

সোনারগাঁয়ে স্বামীর বিরুদ্ধে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২৬, ২০২৬, ০৫:৪৪ পিএম

ঘটনাস্থলে পুলিশ ও স্থানীয়রা। ছবি : রূপালী বাংলাদেশ

ঘটনাস্থলে পুলিশ ও স্থানীয়রা। ছবি : রূপালী বাংলাদেশ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে স্বামীর বিরুদ্ধে জলি বেগম নামের এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে।

সোমবার (২৬ জানুয়ারি) সকালে কাঁচপুর ইউনিয়নের উত্তর সোনাপুর এলাকায় একটি ভাড়া বাড়িতে এ ঘটনা ঘটে। পুলিশ দুপুরে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ঘটনার পর নিহতের স্বামী রবিউল ইসলামকে আটক করা হয়েছে। এ ঘটনায় সোনারগাঁ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

জানা যায়, উপজেলার কাঁচপুর ইউনিয়নের উত্তর সোনাপুর এলাকায় আব্দুল আজিজের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছিলেন রবিউল ইসলাম। অভিযোগ রয়েছে, রবিউল ইসলাম কয়েকদিন ধরে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন। সোমবার সকাল আনুমানিক ১০টার দিকে বাড়ি ফাঁকা পেয়ে তিনি তাঁর স্ত্রী জলি বেগমের গলা চেপে ধরে শ্বাসরোধে হত্যা করেন।

পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। এ সময় মানসিক ভারসাম্যহীন অবস্থায় থাকা রবিউল ইসলামকে আটক করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, পাবনা জেলার আতাইকুলা থানার বনগ্রাম এলাকার আব্দুস সালামের মেয়ে জলি আক্তার এবং একই এলাকার আবির হকের ছেলে রবিউল ইসলাম উত্তর সোনাপুর গ্রামের আব্দুল আজিজ মিয়ার বাড়িতে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছিলেন। হঠাৎ করে রবিউল ইসলাম মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন। সোমবার বাড়ি ফাঁকা পেয়ে তিনি তাঁর স্ত্রীকে গলা চেপে ধরে হত্যা করেন।

সোনারগাঁ থানার এসআই মো. সুরুজ্জামান জানান, ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনের চেষ্টা করছে পুলিশ।

Link copied!