× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২৬, ২০২৬, ১০:২৫ পিএম

দুধ দিয়ে গোসল করে দল ছাড়লেন যারা

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২৬, ২০২৬, ১০:২৫ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

দুধ দিয়ে গোসল করে দল ছেড়ে জামায়াতে যোগ দিলেন বাউফলের বগা ইউনিয়ন মৎস্যজীবী দলের ভারপ্রাপ্ত সভাপতি জালাল হাওলাদার।

এ সময় তার সাথে একই ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাহিদুল ইসলাম, শ্রমিক দলের সাধারণ সম্পাদক ফারুক শরীফ, বগা ইয়াকুব শরীফ ডিগ্রি কলেজ ছাত্রদলের প্রচার সম্পাদক রাকিব খান, উপজেলা যুবদলের সাবেক সদস্য এস এম আমিনুল ইসলাম, ইউনিয়ন মহিলা দলের নেত্রী নাজমা বেগম, ৭ নম্বর ওয়ার্ড যুবদলের সদস্য নিজাম মৃধাসহ বিএনপি ও সহযোগী সংগঠনের দুই শতাধিক নেতাকর্মী দল ছেড়ে জামায়াতে যোগদান করেন।

এ সময় দাঁড়িপাল্লায় প্রতীকের প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদ উপস্থিত ছিলেন। ড. মাসুদ এ সময় মৎস্যজীবী দলের ভারপ্রাপ্ত সভাপতি জালাল হাওলাদারকে এক কলস দুধ দিয়ে গোসল করিয়ে দেন। ​পরে বগা ১২১ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত যোগদান সভায় ড. মাসুদ বক্তব্য রাখেন।

রূপালী বাংলাদেশ

Link copied!