× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশিত: জানুয়ারি ২৭, ২০২৬, ০৪:৪৮ এএম

ময়মনসিংহে জনসভা, ৭০ মাইকে প্রচার হবে তারেক রহমানের ভাষণ

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশিত: জানুয়ারি ২৭, ২০২৬, ০৪:৪৮ এএম

৬৪ ফিট বাই ৪৪ ফিটের মঞ্চ তৈরি প্রায় শেষ। ছবি : রূপালী বাংলাদেশ

৬৪ ফিট বাই ৪৪ ফিটের মঞ্চ তৈরি প্রায় শেষ। ছবি : রূপালী বাংলাদেশ

আগামীকাল ২৭ জানুয়ারি (মঙ্গলবার) ময়মনসিংহ নগরীর সার্কিট হাউজ মাঠে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জনসভায় ভাষণ দেবেন বিএনপির চেয়ারপার্সন তারেক রহমান। ৬৪ ফিট বাই ৪৪ ফিটের মঞ্চের ভাষণ প্রচার করা হবে ৭০টি মাইকে। মঞ্চ থেকে দুইটি এবং মঞ্চের দুই পাশে আরও দুটি এলইডি স্ক্রিনে দেখানো হবে তারেক রহমানের বক্তব্য।

সোমবার (২৬ জানুয়ারি) বিকালে সার্কিট হাউজ মাঠে মঞ্চ তৈরির কাজ পরিদর্শন শেষে এসব তথ্য নিশ্চিত করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (বিভাগ দায়িত্বপ্রাপ্ত) মো. শরীফুল আলম।

তিনি জানান, মঞ্চের সামনে ৩০ ফিটের ‘রেড জোন’ থাকবে, যেখানে বসবেন বিগত ১৭ বছরের স্বৈরাচার বিরোধী আন্দোলন এবং জুলাই আন্দোলনে হতাহতদের পরিবার সদস্যরা। মঞ্চের চারপাশে থাকবে ৫ ফিটের বেরিকেট, যাতে দায়িত্বপ্রাপ্ত স্বেচ্ছাসেবক ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা থাকবেন। মঞ্চ থেকে ৩৫ ফিট দূরে দুই পাশে ৩ হাজার চেয়ার স্থাপন করা হবে। এতে মহিলা দল, পেশাজীবী, উপজেলা-পৌর বিএনপির নেতা-কর্মী ও জেলার অঙ্গসংগঠনের শীর্ষ নেতারা অংশগ্রহণ করবেন।

জনসভাস্থল ও নিরাপত্তা পর্যবেক্ষণের জন্য চারপাশে ২০টি সিসি ক্যামেরা স্থাপন করা হচ্ছে, যা সিএসএফ ও আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে থাকবে।

মঞ্চ নির্মাণের দায়িত্বপ্রাপ্ত ময়মনসিংহের পরব ডেকোরেটরের মালিক কমল কুমার বলেন, ৪০ জন শ্রমিক রোববার সন্ধ্যা থেকে কাজ শুরু করেছেন। নির্মাণ কাজ প্রায় শেষ পর্যায়ে এবং আজ রাতের মধ্যে মঞ্চের পূর্ণ নির্মাণ ও সাজসজ্জার কাজ শেষ হবে।

এদিকে কেন্দ্রীয় বিএনপি থেকে একটি টিম জনসভাস্থল সরেজমিনে পরিদর্শন করবে। ময়মনসিংহ-৪ সদর আসনের দল মনোনীত প্রার্থী আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ বলেন, দীর্ঘদিন পর নেতা আমাদের মাঝে আসছেন। সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা যাচ্ছে। আমরা জনসভাকে সফল করতে পূর্বঅভিজ্ঞতার আলোকে কাজ করছি।

রূপালী বাংলাদেশ

Link copied!