× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বেনাপোল (যশোর) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২৭, ২০২৬, ১২:১০ পিএম

বেনাপোল বন্দরে মানববন্ধন, ১ ঘণ্টা আমদানি-রপ্তানি বন্ধ

বেনাপোল (যশোর) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২৭, ২০২৬, ১২:১০ পিএম

মানববন্ধন পালন করেন কর্মচারীরা। ছবি : রূপালী বাংলাদেশ

মানববন্ধন পালন করেন কর্মচারীরা। ছবি : রূপালী বাংলাদেশ

অধিকাল ভাতা বন্ধের প্রতিবাদে বেনাপোল বন্দরের কর্মচারীরা মঙ্গলবার (২৭ জানুয়ারি) এক ঘণ্টা ধরে আমদানি-রপ্তানি এবং পণ্য খালাস কার্যক্রম বন্ধ রাখেন।

মানববন্ধন অনুষ্ঠিত হয় সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত বেনাপোল বন্দরের কার্গো ভেহিকেল টার্মিনালের সামনে। স্থলবন্দর দাবি আদায় পরিষদের আয়োজনে এ কর্মসূচিতে বন্দরের দেড় শতাধিক কর্মচারী অংশ নেন।

বন্দর কর্মচারীরা জানান, অফিস সময়ের অতিরিক্ত কাজের পারিশ্রমিক হিসেবে তারা গত ২১ বছর ধরে অধিকাল ভাতা পেয়ে আসছিলেন।

তবে গত দুই মাস ধরে সরকার এই ভাতা বন্ধ করে দিয়েছে। এতে তারা অর্থনৈতিক ও মানসিকভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছেন।

বর্তমানে সপ্তাহে ৭ দিন, ২৪ ঘণ্টা তাদের কাজ করতে হয়। দ্রুত ভাতা পুনর্বহাল না হলে ভবিষ্যতে বিকেল ৫টার পর থেকে বন্দরের কার্যক্রম বন্ধ রাখার হুমকি দেন তারা। এ ছাড়া দাবি আদায় না হলে কঠোর আন্দোলন ও কর্মবিরতি ডাকার কথাও জানিয়েছেন।

মানববন্ধনের কারণে এক ঘণ্টা বন্দরে আমদানি-রপ্তানি ও পণ্য খালাস বন্ধ থাকায় পণ্যজট সৃষ্টি হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন বন্দর ওয়ারহাউস ইন্সপেক্টর শাহাদত হোসেন, হাফিজুর রহমান, নাহিদ পারভেজ প্রমুখ।

রূপালী বাংলাদেশ

Link copied!