গোপালগঞ্জ জেলা কারাগারে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রদান করবেন ৩৩ জন কয়েদি। পোস্টাল ব্যালটের জন্য রেজিস্ট্রেশন করেছেন মোট ৩৩ জন কয়েদি।
রেজিস্ট্রেশনের শেষ সময় পর্যন্ত কারাগরে মোট ৭২৪ জন কয়েদি ছিলেন। এর মধ্যে ২২ জন নারী কয়েদি এবং বাকিরা পুরুষ কয়েদি। ২২ জন নারী কয়েদির মধ্যে ৫ জন ভোটের জন্য রেজিস্ট্রেশন করেছেন।
গোপালগঞ্জ জেলা কারাগারের তত্ত্বাবধায়ক শওকত হোসেন মিয়া জানান, ৭২৪ জন কয়েদির মধ্যে ২৮ জন পুরুষ ও ৫ জন নারী কয়েদি পোস্টাল ব্যালটে ভোটের জন্য রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন। এদের সবার বাড়ি গোপালগঞ্জ জেলায়।
তিনি আরও জানান, এখন পর্যন্ত কেউ পোস্টাল ব্যালট পাননি। কারাগারের ভেতরে ভোট প্রদানের জন্য দুটি গোপন বুথ তৈরি করা হবে।
জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. আরিফ উজ জামান সাংবাদিকদের জানান, জেলায় মোট ৯ হাজার ৯৯৮ জন ভোটার পোস্টাল ব্যালটের জন্য আবেদন করেছেন। এর মধ্যে কয়েদি রয়েছেন ৩৩ জন।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন