× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নরসিংদী প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২৮, ২০২৬, ১০:২০ এএম

ধানের শীষের ভোট চেয়ে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন খোকন

নরসিংদী প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২৮, ২০২৬, ১০:২০ এএম

গণসংযোগ করেন খায়রুল কবির খোকন। ছবি : রূপালী বাংলাদেশ

গণসংযোগ করেন খায়রুল কবির খোকন। ছবি : রূপালী বাংলাদেশ

নরসিংদীতে ধানের শীষের ভোট চেয়ে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী সদর-১ আসনের প্রার্থী খায়রুল কবির খোকন। এ সময় তিনি ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং এলাকার উন্নয়নে নানা প্রতিশ্রুতি দেন।

এ দিকে নরসিংদীর পাঁচটি আসনেই জমে উঠেছে নির্বাচনি প্রচার। সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন এলাকায় ভোটারদের কাছে যাচ্ছেন প্রার্থীরা।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল থেকে নরসিংদী সদর উপজেলার মাধবদী পৌরসভার টাটাপাড়া এলাকাসহ বিভিন্ন স্থানে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে গণসংযোগ করেন খায়রুল কবির খোকন।

তিনি বলেন, আমরা আশাবাদী নরসিংদীর পাঁচটি আসন থেকেই বিপুল ভোটে বিএনপির প্রার্থীরা জয়ী হবেন। ধানের শীষের পক্ষে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, তাতে স্পষ্ট বোঝা যায় জনগণ বিএনপির পক্ষেই রায় দেবে এবং জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে।

তিনি আরও বলেন, নির্বাচন কমিশন যদি সম্পূর্ণ নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করে, তাহলে একটি গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব। দায়িত্ব পালনে কেউ গাফিলতি করলে জনগণ প্রতিরোধ গড়ে তুলবে।

রূপালী বাংলাদেশ

Link copied!