নারায়ণগঞ্জের ফতুল্লায় বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগজিনসহ মাইনুল ইসলাম পাবেল (৩৭) নামে এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাতে ফতুল্লা শাসনগাঁও সিরাজ বেপারী বাড়ির তিনতলার উত্তর-পশ্চিম দিকের একটি ফ্ল্যাটের কক্ষ থেকে অস্ত্রসহ তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার পাবেল মৃত ইউনুস মিয়ার ছেলে এবং ফতুল্লার শাসনগাঁও এলাকার স্থায়ী বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী জানান, নির্বাচনকে সামনে রেখে অস্ত্র এবং সন্ত্রাসীদের গ্রেপ্তারের জন্য বিশেষ অভিযান চলছে।
এ রকম একটি অভিযানকালে আসামির কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। গ্রেপ্তার আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে এবং পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন