× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২৮, ২০২৬, ০৪:৩৬ পিএম

নন্দীগ্রামে সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থী নিহত

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২৮, ২০২৬, ০৪:৩৬ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

বগুড়ার নন্দীগ্রামে সড়কে মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই কিশোর নিহত হয়েছেন। এ ঘটনায় প্রাণ হারানো দুই শিক্ষার্থী এবারের এসএসসি পরীক্ষার্থী ছিলেন।

বুধবার (২৮ জানুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার কাঠম-কালিগঞ্জ সড়কের দলগাছা-নামুইট এলাকায় মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় সড়ক পরিবহন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছিল। এ তথ্য নিশ্চিত করেন নন্দীগ্রাম ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রফিকুল ইসলাম।

সড়ক দুর্ঘটনায় নিহত তামিম হাসান নিহাল (১৬) উপজেলার ভরতেতুলিয়া গ্রামের রতন সরদারের ছেলে। নিহত আরেক শিক্ষার্থী সিজানুর রহমান লিমন (১৬) সিধইল গ্রামে তার নানা বাড়িতে থেকে পড়াশোনা করছিল। সে নাটোরের বাগাতিপাড়া উপজেলার আব্দুলপুর গ্রামের লিটন আহমেদের ছেলে।

জানা গেছে, একই স্কুল থেকে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিল দুই বন্ধু নিহাল ও সিজানুর। তারা দুর্ঘটনার আগে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়। নন্দীগ্রাম থেকে শিমলা বাজার যাওয়ার পথে আঞ্চলিক সড়কে দুর্ঘটনার কবলে পড়ে। দলগাছা-নামুইট এলাকায় বেপরোয়া গতির মোটরসাইকেলের সঙ্গে অজ্ঞাত ট্রাকের মুখোমুখি সংঘর্ষ ঘটে।

নন্দীগ্রাম থানার ওসি মিজানুর রহমান জানান, ‘সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থীর অকাল মৃত্যু হয়েছে। ঘটনার পরই ট্রাক চালক পালিয়ে গেছে। ঘাতক ট্রাকের বিষয়ে অনুসন্ধান চলছে। এ ঘটনায় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।’

Link copied!