× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্টাফ রিপোর্টার, সিলেট

প্রকাশিত: জানুয়ারি ২৮, ২০২৬, ০৭:০৮ পিএম

নির্বাচনের সঙ্গে জড়িত কেউ আ.লীগের দোসর নয় : স্বরাষ্ট্র উপদেষ্টা

স্টাফ রিপোর্টার, সিলেট

প্রকাশিত: জানুয়ারি ২৮, ২০২৬, ০৭:০৮ পিএম

বক্তব্য দেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি : রূপালী বাংলাদেশ

বক্তব্য দেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি : রূপালী বাংলাদেশ

স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সিলেটের নির্বাচনি প্রস্তুতি প্রত্যাশার চেয়েও ভালো। তিনি জানান, প্রশাসন যতটুকু প্রস্তুতির আশা করা হয়েছিল, তার চেয়েও বেশি প্রস্তুতি নিয়েছে।

বুধবার (২৮ জানুয়ারি) সিলেটের সুবিদবাজারস্থ প্রাইমারি ট্রেনিং সেন্টারের অডিটোরিয়ামে স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে নির্বাচনের সার্বিক প্রস্তুতি নিয়ে আয়োজিত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এবারের নির্বাচনে প্রতিটি ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হবে। পাশাপাশি থাকবে ড্রোন নজরদারি, যদিও সব কেন্দ্রে নয়। এ ছাড়া বডি-অন ক্যামেরা ও ডগ স্কোয়াড মোতায়েন থাকবে। প্রতিটি কেন্দ্রে ১০ জন করে আনসার সদস্য দায়িত্ব পালন করবেন, যার মধ্যে ৬ জন পুরুষ ও ৪ জন নারী। এদের মধ্যে তিনজন থাকবেন আর্মড আনসার।

তিনি আরও জানান, নির্বাচনি নিরাপত্তায় সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, র‍্যাব, বিজিবি, কোস্টগার্ড ও পুলিশের সমন্বয়ে স্ট্রাইকিং ফোর্স থাকবে। পাশাপাশি মোবাইল টিমও কাজ করবে। তিনি বলেন, ‘এবারের প্রস্তুতি খুবই ভালো। কোথাও কোনো ঘাটতি নেই। অন্য যে কোনো সময়ের তুলনায় এবার সবচেয়ে ভালো প্রস্তুতি নেওয়া হয়েছে।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘নির্বাচনের সঙ্গে জড়িত কর্মকর্তাদের মধ্যে আওয়ামী লীগের দোসর বলে কিছু নেই। সবাই সৎ ও দক্ষ কর্মকর্তা এবং একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিতে তারা আন্তরিকভাবে কাজ করছেন।’

সরকারি কর্মকর্তাদের গণভোটের পক্ষে প্রচারণা বিষয়ে একজন নির্বাচন কমিশনারের মন্তব্য প্রসঙ্গে মতামত জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে তিনি কিছু বলতে চান না, কারণ ওই নির্বাচন কমিশনারের বক্তব্য তিনি শোনেননি।

এ সময় উপস্থিত ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী, আইজিপি বাহারুল আলমসহ সিলেট বিভাগের প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Link copied!