× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২৯, ২০২৬, ১১:২৮ এএম

কুরিয়ার সার্ভিসের আড়ালে ভারতীয় বিস্ফোরক উদ্ধার, আটক ২

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২৯, ২০২৬, ১১:২৮ এএম

ভারতীয় বিস্ফোরক ও চোরাচালান পণ্য জব্দ। ছবি :  রূপালী বাংলাদেশ

ভারতীয় বিস্ফোরক ও চোরাচালান পণ্য জব্দ। ছবি : রূপালী বাংলাদেশ

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় কুরিয়ার সার্ভিসের আড়ালে ভারতীয় বিস্ফোরক ও চোরাচালান পণ্যের একটি বড় চালান উদ্ধার করেছে র‌্যাব-১১। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। পাশাপাশি একটি কাভার্ডভ্যান জব্দ করা হয়।

আটকরা হলেন- কাভার্ডভ্যান চালক মো. আকরাম (৩৫) এবং হেলপার মোহাম্মদ গিয়াস উদ্দিন (২৫)।

র‌্যাব-১১ জানায়, বুধবার (২৮ জানুয়ারি) ভোর রাতে নিয়মিত টহলের সময় গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কেওডালা এলাকায় অভিযান চালানো হয়। এ সময় বিসমিল্লাহ ফিলিং স্টেশনের সামনে একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে ঢাকাগামী এসএ পরিবহন কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ডভ্যান থামানোর সংকেত দেওয়া হয়।

সংকেত পেয়ে চালক ও হেলপার পালানোর চেষ্টা করলে রাত ৩টা ১০ মিনিটে র‌্যাব তাৎক্ষণিকভাবে তাদের আটক করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সন্তোষজনক উত্তর না পাওয়ায় কাভার্ডভ্যানটি তল্লাশি করা হয়। তল্লাশিতে বিপুল পরিমাণ ভারতীয় বিস্ফোরক ও চোরাচালান পণ্য উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, উদ্ধার মালামালের মধ্যে রয়েছে ৯৬ হাজার ৬৫০ পিস বিভিন্ন ধরনের বিস্ফোরক ও আতশবাজি। এ ছাড়া বিপুল পরিমাণ চকোলেট, হেয়ার অয়েল, মেহেদি, কসমেটিকস, আগরবাতিসহ মোট ১৩ ধরনের ভারতীয় ভোগ্যপণ্য জব্দ করা হয়। এসব পণ্যের বিপরীতে কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি আটকরা।

জিজ্ঞাসাবাদে আটকরা স্বীকার করেছেন, তারা দীর্ঘদিন ধরে ১০ থেকে ১২ জনের একটি সংঘবদ্ধ চক্রের সদস্য হিসেবে কুরিয়ার ব্যবসার আড়ালে ভারত থেকে শুল্ক ও কর ফাঁকি দিয়ে এসব চোরাচালান পণ্য বাংলাদেশে এনে বিক্রি করে আসছিলেন।

নারায়ণগঞ্জ র‌্যাব-১১ কোম্পানির কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার নঈম উল হক জানান, জব্দকৃত মালামালসহ আটকদের বিরুদ্ধে বন্দর থানায় একটি নিয়মিত মামলা করা হয়েছে। এ চক্রের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করে আটকের অভিযান অব্যাহত রয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!