× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ৩০, ২০২৬, ০৩:৩৯ এএম

মেগা প্রজেক্টের নামে মেগা দুর্নীতি করেছে : বগুড়ায় তারেক রহমান

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ৩০, ২০২৬, ০৩:৩৯ এএম

দীর্ঘদিন পর নিজ জেলায় আসতে পেরে আবেগাপ্লুত হয়ে পড়েন বিএনপির এই শীর্ষ নেতা।  ছবি : সংগৃহীত

দীর্ঘদিন পর নিজ জেলায় আসতে পেরে আবেগাপ্লুত হয়ে পড়েন বিএনপির এই শীর্ষ নেতা। ছবি : সংগৃহীত

দীর্ঘ ১৯ বছর পর নিজ জেলা বগুড়ায় এসেছেন বিএনপির চেয়ারপারসন তারেক রহমান। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাতে বগুড়ার ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় বক্তব্য দেন তিনি। দীর্ঘদিন পর নিজ জেলায় আসতে পেরে আবেগাপ্লুত হয়ে পড়েন বিএনপির এই শীর্ষ নেতা।

তিনি বলেন, বিগত সরকার মেগা প্রজেক্টের নামে মেগা দুর্নীতি করেছে। তাদের কারেণে শুধু বগুড়ায় বঞ্চিত হয় নি সমগ্র বাংলাদেশ বঞ্চিত হয়েছে।

তারেক রহমান বলেন, আগামী নির্বাচন দেশের ভবিষ্যত নির্ধারনের জন্য গুরুত্বপূর্ণ। সেজন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বপ্ন বাস্তবায়ন করতে হলে আমাদের একসাথে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, বিগত সরকার দেশের শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য, অর্থনীতি ধ্বংস  করেছে। ‘সবার আগে বাংলাদেশ’ এ স্লোগানকে সামনে রেখে আমরা দেশকে এগিয়ে নিতে চাই।  

রূপালী বাংলাদেশ

Link copied!