× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ৩০, ২০২৬, ০৯:১২ পিএম

শনিবার যেসব এলাকায় থাকবে না বিদ্যুৎ 

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ৩০, ২০২৬, ০৯:১২ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

জরুরি মেরামত, সংরক্ষণ ও উন্নয়নমূলক কাজের জন্য শনিবার (৩১ জানুয়ারি) সকাল থেকে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বড় একটি অংশে ৬ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

শুক্রবার (৩০ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে পল্লী বিদ্যুৎ সমিতির মতলব উত্তর জোনাল অফিস থেকে এ তথ্য জানানো হয়।

মতলব উত্তর জোনাল অফিস জানিয়েছে, শনিবার (৩১ জানুয়ারি) সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত টানা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রাখা হবে। 

কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী,সাময়িক এই বিদ্যুৎ বিভ্রাটের আওতায় থাকবে ছেঙ্গারচর পৌরসভা, কলাকান্দা ইউনিয়ন, মোহনপুর ইউনিয়ন, এখলাপুর ইউনিয়ন, জহিরাবাদ ইউনিয়ন, গজরা ইউনিয়ন, ষাটনল ইউনিয়ন, কালিপুর ইউনিয়ন ও ফরায়জিকান্দি ইউনিয়ন। এছাড়া আমিরাবাদ, সুলতানাবাদ, ফতেপুর পূর্ব, ফতেপুর পশ্চিম, ইসলামাবাদ, দুর্গাপুর, বাগানবাড়ী ও সাদুল্ল্যাপুর এলাকাতেও বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বিদ্যুৎ সঞ্চালন লাইনের জরুরি রক্ষণাবেক্ষণের ফলে সৃষ্ট এই সাময়িক ভোগান্তির জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ। তবে নির্ধারিত সময়ের আগে কাজ শেষ হয়ে গেলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

রূপালী বাংলাদেশ

Link copied!